বেঙ্গল এসটিএফ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়া যায় যে ওড়িশা থেকে একটি গাড়িতে করে বিপুল পরিমাণ গাঁজা পশ্চিমবঙ্গে আনা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে নিউটাউনের ১২ নম্বর ট্যাংক সংলগ্ন এলাকায় নজরদারি শুরু করে এসটিএফ। নির্দিষ্ট সময়েই সন্দেহভাজন গাড়িটি এলাকায় প্রবেশ করলে সেটিকে আটক করা হয়।
‘কলকাতায় হামলা করব’! ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর, কী শর্ত দিলেন তিনি?
advertisement
মহাকুম্ভ থেকে ছাদনাতলায়! ‘আইআইটি বাবা’ অভয় সিংহের প্রেমের পরিণতি, কে হলেন তাঁর জীবনসঙ্গিনী?
তল্লাশি চালানোর সময় তদন্তকারীরা দেখতে পান, গাড়ির পিছনের স্ট্রাকচারের নিচে অত্যন্ত কৌশলে থরে থরে গাঁজা লুকিয়ে রাখা হয়েছে। সেখান থেকেই উদ্ধার হয় আনুমানিক ১৮০ কেজি গাঁজা। ঘটনাস্থল থেকেই আটক করা হয় চালক ও খালাশিকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ধৃতরা উড়িষ্যার বাসিন্দা এবং সেখান থেকেই এই মাদকদ্রব্য নিয়ে আসা হচ্ছিল। তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে—ওড়িশা থেকে রওনা দেওয়ার সময় গাড়িতে উড়িষ্যার নম্বর প্লেট লাগানো ছিল, তবে পশ্চিমবঙ্গে ঢোকার পর সেটি বদলে পশ্চিমবঙ্গের নম্বর প্লেট লাগানো হয়, যাতে নজর এড়ানো যায়।
এই বিপুল পরিমাণ গাঁজা নিউটাউনেই নামানোর পরিকল্পনা ছিল, নাকি অন্য কোথাও পাচার করার ছক ছিল—তা খতিয়ে দেখছে বেঙ্গল এসটিএফ। পাশাপাশি, এই মাদক কারবারের সঙ্গে আর কারা জড়িত এবং কার কাছে এই চালান পৌঁছনোর কথা ছিল, সেই বিষয়েও বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
