TRENDING:

HPV Vaccine: মহিলাদের কঠিন এই ক্যানসারের ভ্যাকসিন বিনামূল্যে দেবে সরকার! বেসরকারি কারচুপি রুখতে কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

Last Updated:

HPV Vaccine: মহিলাদের ক্যানসার রোধে বিনামূল্যে টিকা দেবে কেন্দ্র সরকার! বাজারে আসছে নতুন HPV ভ্যাক্সিন। কারচুপি রুখতে কড়া নির্দেশ রাজ্যের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মহিলাদের জরায়ুমুখের ক্যানসারের ভ্যাকসিন কেন্দ্র থেকে বিনামূল্যে দেওয়ার ঘোষণার পর এবার কীভাবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে তা দেওয়া হবে, তা নিয়ে এসওপি জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। যেহেতু সরকারিভাবে বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে, বেসরকারি হাসপাতাল কতৃপক্ষ কোনও কারণ দেখিয়ে এক পয়সাও গ্রাহকের কাছ থেকে নিতে পারবে না।
মহিলাদের কঠিন এই ক্যানসারের ভ্যাকসিন বিনামূল্যে দেবে সরকার
মহিলাদের কঠিন এই ক্যানসারের ভ্যাকসিন বিনামূল্যে দেবে সরকার
advertisement

টিকা কোল্ড চেইন থেকে সংগ্রহ করা এবং তা দেওয়া এবং শেষে ভায়াল ফেরত দেওয়ার ক্ষেত্রে কোনও অনিয়ম হলে ভ্যাকসিনেশন সাইট অবিলম্বে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হবে।

# বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে এই ধরনের টিকা দেওয়ার ক্ষেত্রে, সংশ্লিষ্ট হাসপাতালকে বেশ কিছু শর্ত মানতে হবে…..

১. বিনামূল্যে টিকা দিতে ইচ্ছুক বেসরকারি হাসপাতালকে, সর্বাধিক সপ্তাহের দুটি দিন তারা কবে এই টিকা দিতে পারবেন সে বিষয়ে আবেদন জানাতে হবে সংশ্লিষ্ট জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের। টিকা দেওয়ার দিন আগে থেকে কোল্ড চেইন থেকে সংগ্রহ করতে হবে এই হবে HPV VACCINE।টিকা সংগ্রহ ও সেশন শেষে অব্যবহৃত, খোলা, ফাঁকা বা বাতিল ভায়াল ফেরত দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের।

advertisement

আরও পড়ুন: অরিজিতের পর এবার শ্রেয়া ঘোষাল, গান নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন গায়িকা! হতবাক অনুরাগীরা

২. জরায় মুখের ক্যানসারের ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হচ্ছে। তাই গ্রাহকের কাছ থেকে কোনও প্রকার ফি নেওয়া যাবে না।

৩. বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে, টিকাকরণ প্রক্রিয়া শুরুর আগে চিকিৎসক, নার্স, ভ্যাক্সিনেটর ও সংশ্লিষ্ট কর্মীদের রুটিন ইমিউনাইজেশন সংক্রান্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে এই প্রক্রিয়া করতে হবে।পাশাপাশি HMIS ও U-WIN পোর্টালে তথ্য নথিভুক্তকরণের জন্য হাতে-কলমে প্রশিক্ষণ বাধ্যতামূলক।

advertisement

৪.রাষ্ট্র, জেলা বা ব্লক স্তরের আধিকারিক এবং উন্নয়ন সহযোগী সংস্থা– যেমন World Health Organization (WHO), UNICEF, UNDP এবং John Snow Inc. (JSI)– সময় সময় সেশন সাইট পরিদর্শন করতে পারবেন।

৫.টিকাদান কক্ষ ও টিকা-পরবর্তী পর্যবেক্ষণ কক্ষ থাকতে হবে এবং একমুখী রোগী প্রবাহ নিশ্চিত করতে হবে। অপেক্ষাকক্ষে পর্যাপ্ত বসার ব্যবস্থা ও সচেতনতামূলক (IEC) উপকরণ প্রদর্শন বাধ্যতামূলক। টিকাদান কক্ষ হতে হবে আলোক-বাতাস চলাচল উপযোগী এবং হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে। টিকা নেওয়ার পর প্রত্যেক উপভোক্তাকে অন্তত ৩০ মিনিট পর্যবেক্ষণে রাখতে হবে।

advertisement

৬. প্রত্যেক টিকাদান কেন্দ্রের সঙ্গে যুক্ত থাকবেন একজন মেডিকেল অফিসার।ভায়াল খোলার তারিখ-সময় উল্লেখ, VVM পরীক্ষা, ৪ ঘণ্টা পর পুনর্গঠিত টিকা বাতিল, ইমিউনাইজেশন কার্ড প্রতিদিন U-WIN আপডেট করতে হবে।

আরও পড়ুন: তীব্র গরমের দিন শুরু! ২৪ ঘণ্টায় ঘাম ছোটাবে আবহাওয়া, বৃষ্টি কোন কোন জেলায়? ওয়েদার আপডেট

৭. কিভাবে ভ্যাকসিন আনা হবে এবং তার সংরক্ষণ করা হবে। তার সঠিক নির্দেশ মানতে হবে। সেশন শেষে সমস্ত ভায়াল কোল্ড চেইন পয়েন্টে ফেরত পাঠাতে হবে এবং রেজিস্টার প্রতিদিন আপডেট রাখতে হবে।

advertisement

৮. বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে hpv ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কোন ধরনের অনিয়ম হলে, রাজ্যের স্বাস্থ্য দপ্তর প্রয়োজনে ভ্যাকসিনেশন সাইট এর অনুমতি স্থগিত করে দেবে।

সেরা ভিডিও

আরও দেখুন
ময়নার এক যুবক আটকে কুয়েতে, প্রশাসনের কাছে কাতর আবেদন মায়ের! কবে ফিরবে ছেলে?
আরও দেখুন

অভিজিৎ চন্দ

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
HPV Vaccine: মহিলাদের কঠিন এই ক্যানসারের ভ্যাকসিন বিনামূল্যে দেবে সরকার! বেসরকারি কারচুপি রুখতে কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল