West Bengal Elections 2026: ৮ মার্চ রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ! বাংলায় ভোট কবে? জল্পনা শুরু
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
আগামী ৮ মার্চ রাতেই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় আসছে।জাতীয় নির্বাচন কমিশন চিঠি পাঠিয়ে জানিয়ে দিল রাজ্যের সিইও দফতর কে। ৯ ও ১০ ই মার্চ তারা কলকাতায় থাকবেন।চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হল রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারিককে।ফুল বেঞ্চ আসার আগে ৮ ই মার্চ জাতীয় নির্বাচন কমিশন চার অফিসার কে আগেই পাঠাচ্ছে প্রস্তুতি দেখার জন্য। চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হল রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারিককে।
advertisement
1/5

হোলির পরের সপ্তাহেই বাংলায় কমিশনের প্রতিনিধি দল আসতে পারে বলে আগেই আভাস ছিল। এসআইআর শেষ হওয়া এবং প্রাক নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই কেরল এবং বাংলা বাদে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল ঘুরে এসেছে কমিশনের ফুল বেঞ্চ।
advertisement
2/5
আগামী ৮ মার্চ রাতেই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় আসছে।জাতীয় নির্বাচন কমিশন চিঠি পাঠিয়ে জানিয়ে দিল রাজ্যের সিইও দফতর কে। ৯ ও ১০ ই মার্চ তারা কলকাতায় থাকবেন।চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হল রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারিককে।ফুল বেঞ্চ আসার আগে ৮ ই মার্চ জাতীয় নির্বাচন কমিশন চার অফিসার কে আগেই পাঠাচ্ছে প্রস্তুতি দেখার জন্য। চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হল রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারিককে।
advertisement
3/5
প্রসঙ্গত, আগামী ৬-৭ মার্চে কেরলে যাচ্ছে কমিশনের ফুল বেঞ্চ। কমিশন সূত্রে খবর, সেখান থেকে ফিরেই বাংলায় আসবে কমিশনের ফুল বেঞ্চ। বাংলা থেকে ঘুরে গিয়েই একটি বৈঠকের পর ঘোষণা করা হতে পারে নির্বাচন। সে ক্ষেত্রে দ্বিতীয় সপ্তাহের শেষে অথবা তৃতীয় সপ্তাহের গোড়ায় নির্বাচন ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন কমিশনের শীর্ষ কর্তারা।
advertisement
4/5
সূত্রের খবর, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল সাংবাদিকদের আভাস দিয়েছেন মার্চের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হতে পারে।
advertisement
5/5
এ বার রাজ্যের বিধানসভা ভোট কত দফায় হবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। তা নিয়ে এখনও নির্বাচন কমিশন সূত্রে কোনও খবর মেলেনি।