TRENDING:

সরকারি আধিকারিকরা এখন তৃণমূলের ক্যাডার, পশ্চিমবঙ্গে অরাজকতা চলছে: অমিত শাহ

Last Updated:

ভোটের আগে বাংলার রাজনৈতিক উত্তেজনা আরও চড়িয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নানা অভিযোগের তালিকা সামনে রেখে ‘চার্জশিট’ প্রকাশ করেছে বিজেপি। স্বল্পসময়ের জন্য কলকাতায় এসে স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহই সেই চার্জশিট উপস্থাপন করেন। অনুপ্রবেশ, দুর্নীতি থেকে শুরু করে জনসংখ্যার ভারসাম্য বদলের মতো বিষয়—এসব নিয়েই রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা:  ভোটের আগে বাংলার রাজনৈতিক তরজা আরও তীব্র। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ‘চার্জশিট’ পেশ করল বিজেপি। ঝটিকা সফরে কলকাতায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই এই চার্জশিট তুলে ধরেন। অনুপ্রবেশ, দুর্নীতি এবং জনবিন্যাসের পরিবর্তন—এইসব ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন তিনি।
কী বললেন অমিত শাহ?
কী বললেন অমিত শাহ?
advertisement

অমিত শাহের অভিযোগ, পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে। তাঁর দাবি, এখানে সকল সরকারি আধিকারিক ক্যাডারে পরিণত হয়েছে । বাংলার মানুষ বিজেপির উপর ভরসা করে। অনেক খারাপ রাজ্যকে সুশাসন এ পরিণত করেছে এটাই বিজেপির ট্রাক রিপোর্ট । এখানেও সুশাসন প্রতিষ্ঠা হবে। তাঁর কথায়, “বাংলার মানুষ এবার অরাজকতার জবাব ভোটেই দেবে।”

অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে নিশানা করে শাহ বলেন, সীমান্ত সুরক্ষার কাজে কেন্দ্র তখনই কার্যকর হতে পারে, যখন রাজ্য সরকার সহযোগিতা করবে। তিনি আরও দাবি করেন, অনুপ্রবেশের ফলে রাজ্যের জনবিন্যাসে পরিবর্তন ঘটছে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করছে।

advertisement

রামনবমী প্রসঙ্গ টেনে তিনি বলেন, এবার তুলনামূলকভাবে কম অশান্তি হয়েছে, যার কৃতিত্ব তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষ পদক্ষেপকে দেন। পাশাপাশি বাংলার ভোটারদের উদ্দেশে তাঁর বার্তা, “ভয় না ভরসা—কোনটা বেছে নেবেন, তা আপনাদেরই ঠিক করতে হবে।”

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শাহ দাবি করেন, এর জেরে রাজ্যের যুবসমাজ কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। শিল্পায়নের ক্ষেত্রেও বাংলা পিছিয়ে পড়ছে বলে তাঁর অভিযোগ, এবং এই বিষয়গুলিই ‘চার্জশিট’-এ তুলে ধরা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
সরকারি আধিকারিকরা এখন তৃণমূলের ক্যাডার, পশ্চিমবঙ্গে অরাজকতা চলছে: অমিত শাহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল