TRENDING:

রাজ্যে সরকারি চাকরির সুযোগ! ৪টি দফতরে ৫৩টি শূন্য পদে নিয়োগ হবে! সরাসরি পুলিশের চাকরি পাবেন কারা?

Last Updated:

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে চারটি দফতরে ৫৩টি শূন্য পদ সৃষ্টি ও পদকজয়ী ক্রীড়াবিদদের পুলিশে সরাসরি নিয়োগের নিয়মাবলী অনুমোদিত হয়েছে। নিয়োগ প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সোমবারের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চারটি দফতরে নতুন করে শূন্য পদ সৃষ্টি এবং পদকজয়ী ক্রীড়াবিদদের জন্য পুলিশে সরাসরি নিয়োগের নিয়মাবলীতে সম্মতি জানানো হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
advertisement

সূত্রের খবর, নগর উন্নয়ন দফতর, খাদ্য ও সরবরাহ দফতর, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ (MSME) এবং বস্ত্র শিল্প দফতর—এই চারটি গুরুত্বপূর্ণ বিভাগে মোট ৫৩টি শূন্য পদ তৈরি করা হচ্ছে। জানা গিয়েছে, এই পদগুলির মধ্যে বেশিরভাগেই আপাতত চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। নবান্ন সূত্রে খবর, মন্ত্রিসভার অনুমোদনের পর খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে।

advertisement

সরকারি চাকরি করেন তরুণী, প্রেমে পড়ে বিয়ে করলেন ‘বেকার’ যুবককে! বিয়ের পর যা হল, বিশ্বাস করতে পারবেন না!

গরমে সাপের উপদ্রব বাড়ছে! ঘরে সাপ ঢুকলে ভয় না পেয়ে কী করবেন? কোন গন্ধে জব্দ সাপ? জেনে নিন

চাকরি বাতিল হওয়া শিক্ষকদের থেকে কি কেড়ে নেওয়া হবে উচ্চমাধ্যমিকের খাতা? বড় সিদ্ধান্ত সংসদের!

advertisement

এছাড়াও এদিন রাজ্য মন্ত্রিসভায় একটি নতুন নিয়োগবিধিরও অনুমোদন দেওয়া হয়েছে, যার ফলে রাজ্যের পদকজয়ী ক্রীড়াবিদরা সরাসরি পুলিশের সাব-ইন্সপেক্টর (আর্মস), ইন্সপেক্টর (আর্মস) এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের সুযোগ পাবেন।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

সরকারি সূত্রের ব্যাখ্যা, এই উদ্যোগে যেমন ক্রীড়াবিদদের মর্যাদা দেওয়া হচ্ছে, তেমনই তাঁদের প্রশাসনিক পরিকাঠামোয় যুক্ত করার মাধ্যমে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার সুযোগ তৈরি হবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যে সরকারি চাকরির সুযোগ! ৪টি দফতরে ৫৩টি শূন্য পদে নিয়োগ হবে! সরাসরি পুলিশের চাকরি পাবেন কারা?
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল