আহতদের দেখতে রাতে এসএসকেএম হাসপাতালে পৌঁছন মেয়র ফিরহাদ হাকিম। জানা গিয়েছে এলাকাটি জনবহুল এবং ইফতারের সময় হওয়ায় আশেপাশে অনেকেই ছিলেন। পাশে দোকানপাট ছিল। সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার পর আশেপাশের বাড়িতে আগুন লেগে যায়। এতেই আহত হন অনেকে।
advertisement
ঘটনার পরেই স্থানীয় বাসিন্দা ও পুলিশের উদ্যোগে আহতদের এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের চিকিৎসা চলছে। সূত্রের খবর আহতদের মধ্যে যে শিশুটি রয়েছে তার দু'পা ও বাঁ হাতের বেশ খানিকটা পুড়ে গিয়েছে। গার্ডেনরিচ গ্যাস বিস্ফোরণের দুর্ঘটনায় ৪ জন গুরুতর আহতদের মধ্যে একজনের ৪৮% বার্ন ইঞ্জুরি রয়েছে, বাকি ৩ জনের ৩৫ -৪০% ইঞ্জুরি। বাকি ১৮ জনের অবস্থা স্থিতিশীল রয়েছে আপাতত। ফরেনসিক দল আগামিকাল সকালে ঘটনাস্থলে যাবে।
advertisement
প্রতিবেদন : ওঙ্কার সরকার ও সৌরভ তিওয়ারি
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 20, 2023 11:36 PM IST
