advertisement

Amartya Sen || Viswa Bharati: '১৫ দিনের মধ্যে খালি করুন...' নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়িতে ঝুলল বিশ্বভারতীর উচ্ছেদের নোটিশ!

Last Updated:

Amartya Sen || Viswa Bharati: এর আগেও বিশ্বভারতী কর্তৃপক্ষ যে নোটিশ বার করেছিল সেই নোটিশ অমর্ত্য সেনের বাড়িতে সাঁটিয়ে দেওয়া হয়েছিল এবারও তার অন্যথা হল না এবারও অমর্ত্য সেনের বাড়ির গেটে উচ্ছেদের নোটিশ লাগিয়ে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ।

অমর্ত্য সেন
অমর্ত্য সেন
বোলপুর : নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ির যে উচ্ছেদের নোটিশ জারি করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ, সেই নোটিশ এবার অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ির গেটে লাগিয়ে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ।
এর আগেও বিশ্বভারতী কর্তৃপক্ষ যে নোটিশ বার করেছিল সেই নোটিশ অমর্ত্য সেনের বাড়িতে সাঁটিয়ে দেওয়া হয়েছিল এবারও তার অন্যথা হল না এবারও অমর্ত্য সেনের বাড়ির গেটে উচ্ছেদের নোটিশ লাগিয়ে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই নোটিশে লেখা রয়েছে ৬ তারিখ অর্থাৎ মে মাসের ৬ তারিখের মধ্যে অমর্ত্য সেন কে ১৩ ডেসিমেল জমি ফেরত দিতে হবে তা না হলে বিশ্বভারতী বলপূর্বক সেই জমি অধিগ্রহণ করবে।
advertisement
advertisement
অমর্ত্য সেনকে কার্যত ১৫ দিনের ডেডলাইন এবার বিশ্বভারতীর। ‘১৫ দিনের মধ্যে খালি করতে হবে প্রতীচী’। প্রয়োজনে বলপ্রয়োগেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এবার উচ্ছেদের নোটিস দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ।
advertisement
১৫ দিনের মধ্যে প্রতীচী ছাড়ার কথা বলে, বুধবার রাতে এই নোটিস পাঠানো হয়েছে। তাতে সই আছে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতোর। নোটিসে স্পষ্ট বলা হয়েছে, নির্ধারিত সময়ে প্রতীচী না ছাড়লে, প্রয়োজনে বলপ্রয়োগ করা হবে। এই বিষয়ে অমর্ত্য সেন বা তাঁর পরিবারের কারও প্রতিক্রিয়া মেলেনি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Amartya Sen || Viswa Bharati: '১৫ দিনের মধ্যে খালি করুন...' নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়িতে ঝুলল বিশ্বভারতীর উচ্ছেদের নোটিশ!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement