বুধবার রাতে বাইক দুর্ঘটনায় আঙুল কাটা পড়ে হাওড়ার আন্দুলের বাসিন্দা নীলোত্পল চক্রবর্তীর৷ ভর্তি করা হয় একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে৷ আঙুলের কাটা অংশটি দেওয়া হয় হাসপাতালকে৷ আজ অর্থাত্ বৃহস্পতিবার অস্ত্রোপচারের কথা ছিল৷ কিন্তু অস্ত্রোপচারের সময় দেখা যায়, কাটা আঙুলটি গায়েব৷ হাসপাতালে আঙুলটি খুঁজে পাওয়া যাচ্ছে না৷
এরপরই তীব্র ক্ষোভে ফেটে পড়েন যুবকের পরিবার৷ তাঁদের অভিযোগ, নীলোত্পলকে ভর্তি করার সময়ই আঙুলটি জমা দেওয়া হয়েছিল হাসপাতালে৷ কিন্তু তখন ডাক্তার ও নার্সরা বিশ্বকাপের ম্যাচ দেখতে ব্যস্ত ছিলেন৷ হাসপাতালের গাফিলতিতেই আঙুলটি গায়েব হয়েছে৷
advertisement
Location :
First Published :
Jul 11, 2019 6:49 PM IST
