অভিযোগ, শুক্রবার বিকেলের পর থেকে উল্টোডাঙার মুচিবাজার এলাকার দুই সংস্থার গোডাউনে তল্লাশি চালায় রাজ্যের ড্রাগ কন্ট্রোলের অফিসাররা। প্রাথমিক তদন্তে জাল ওষুধ বিক্রির প্রমাণ উঠে আসায় দুই হোলসেলার সংস্থার গোডাউন সিল করে রাজ্য। আপাতত তাঁরা ওই গোডাউন থেকে কোন কাজ করতে পারবেন না। ডিডি ফার্মা ও জয়সওয়াল ফার্মা এই দুই সংস্থায় গতকাল তল্লাশি চালানো হয় বলেই সূত্রের খবর। ওই দুই সংস্থার লাইসেন্স বাতিলও করতে চলেছে রাজ্য।
advertisement
সূত্রের খবর, উত্তরপ্রদেশের কোন এলাকা থেকে এই জাল ওষুধ কলকাতা আসছে, তারও হদিশ পেয়েছে রাজ্যের ড্রাগ কন্ট্রোল অফিসাররা। উত্তরপ্রদেশের যে সংস্থা এই জাল ওষুধ তৈরি করছিল সেই সংস্থাকেও ডেকে পাঠায় রাজ্য। আবারও চিঠি দেওয়া হয় উত্তরপ্রদেশ সরকারকে। জানানো হয় বিহার, ওড়িশা, ঝাড়খন্ড প্রশাসনকেও।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 12, 2025 10:52 AM IST
