TRENDING:

SIR: এখনও পর্যন্ত কত অভিযোগের নিষ্পত্তি হয়েছে? ‘ডিলিটেড ক্যাটাগরি’তে কত শতাংশ? SIR নিয়ে সব স্পষ্ট করল কমিশন

Last Updated:

SIR: এখনও পর্যন্ত ৩২ লক্ষ অভিযোগের নিস্পত্তি করেছেন জুডিশিয়াল অফিসাররা। তার মধ্যে প্রায় ৪০ শতাংশ ‘ডিলিটেড ক্যাটাগরি’তে আছে। বুধবার এসআইআর তালিকা নিয়ে জানিয়ে দিল নির্বাচন কমিশন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: চাকরিহারা কেউ কোনও ভাবেই ভোটের কাজ করতে পারবেন না, বুধবার স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন৷ পাশাপাশি নির্বাচন কমিশন মনে করলে যে কাউকে ভোটের কাজের জন্য ডাকতে পারেন। উপাচার্য পর্যন্ত ডাকতে পারেন। এখনও পর্যন্ত ৩২ লক্ষ অভিযোগের নিস্পত্তি করেছেন জুডিশিয়াল অফিসাররা। তার মধ্যে প্রায় ৪০ শতাংশ ‘ডিলিটেড ক্যাটাগরি’তে আছে। ২৭ তারিখের পর থেকে প্রতিদিনই প্রকাশ করা হবে সাপ্লিমেন্টারী তালিকা, হাই কোর্টকে ইতিমধ্যেই জানিয়েছে নির্বাচন কমিশন৷
এখনও পর্যন্ত কত অভিযোগের নিষ্পত্তি হয়েছে? ‘ডিলিটেড ক্যাটাগরি’তে কত শতাংশ? SIR নিয়ে সব স্পষ্ট করল কমিশন
এখনও পর্যন্ত কত অভিযোগের নিষ্পত্তি হয়েছে? ‘ডিলিটেড ক্যাটাগরি’তে কত শতাংশ? SIR নিয়ে সব স্পষ্ট করল কমিশন
advertisement

প্রসঙ্গত, সোমবার প্রায় মধ্যরাতে প্রকাশ পেয়েছে এসআইআর এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকা৷ যদিও রাজ্যজুড়ে সমস্ত বুথে এখনও প্রস্তুত হয়নি এই তালিকা৷ বুধবার কমিশনের পক্ষ থেকে জানান হল, রাজ্যজুড়ে সব বুথে সাপ্লিমেন্টারি তালিকা প্রস্তুত না হওয়ার কারণ জেলাশাসকরা বুথে বুথে টাঙাতে পারছেন না তালিকা।

আরও পড়ুন: এখনও কেন বুথে বুথে প্রকাশ পেল না SIR সাপ্লিমেন্টারি তালিকা? আসল কারণ জানিয়ে দিল নির্বাচন কমিশন

advertisement

আরও পড়ুন: LPG সিলিন্ডার নেওয়ার আগে এই একটি জিনিস ‘চেক’ করে নিয়েছেন তো? নাহলেই কিন্তু সর্বনাশ হয়ে যাবে

সেরা ভিডিও

আরও দেখুন
ঘোল মাখার পরামর্শ থেকে কীর্তন, বিধানসভা ভোটের জোরকদমে প্রচারে রাজ চক্রবর্তী
আরও দেখুন

সেক্ষেত্রে অসম্পূর্ণ বুথের তালিকা বুথে বুথে টাঙালে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে। সেই কারণেই কোন জেলার জেলাশাসক এখনও পর্যন্ত সোমবার রাতে তালিকা প্রকাশ হলেও বুথ ভিত্তিক তালিকার টাঙায়নি বলেই কমিশন সূত্রে খবর। যদিও ৪০ হাজার বুথের তালিকা জেলা ভিত্তিক ইতিমধ্যে জেলা শাসকরা পেয়ে গিয়েছেন বলে কমিশন সূত্রে খবর।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR: এখনও পর্যন্ত কত অভিযোগের নিষ্পত্তি হয়েছে? ‘ডিলিটেড ক্যাটাগরি’তে কত শতাংশ? SIR নিয়ে সব স্পষ্ট করল কমিশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল