TRENDING:

ED Raid in I Pac: তথ্য চুরির অভিযোগ! ইডি-র বিরুদ্ধে থানায় তৃণমূল, অভিযোগ দায়ের খোদ মমতার! তোলপাড় বাংলা

Last Updated:

ED Raid in I Pac: ইডির বিরুদ্ধে বিধান নগর পুলিশে অভিযোগ দায়ের। তৃণমূলের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হল। আইপ্যাক-এর পক্ষ থেকেও চুরির অভিযোগে পৃথক একটি অভিযোগ দায়ের করা হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ইডির বিরুদ্ধে বিধান নগর পুলিশে অভিযোগ দায়ের। তৃণমূলের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হল। আইপ্যাক-এর পক্ষ থেকেও চুরির অভিযোগে পৃথক একটি অভিযোগ দায়ের করা হল।
ইডির বিরুদ্ধে থানায় মমতা
ইডির বিরুদ্ধে থানায় মমতা
advertisement

বিধান নগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় গতকাল যে মেইল করে অভিযোগ করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে সেই অভিযোগ দলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই করেছেন।

আরও পড়ুন: ‘শুনলে চমকাবেন, SIR-এ মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে’, আইপ্যাকে ইডি-কাণ্ডের মাঝেই বড় অভিযোগ মমতার

তথ্য চুরি এবং পুলিশকে ঢুকতে না দেওয়া এবং কাজে বাধার অভিযোগ-সহ একাধিক অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার দুটি যে অভিযোগ করা হয়েছে বিধান নগর পুলিশকে দুটি এফআইআর করে মামলা ঋজু করল পুলিশ।

advertisement

অন্যদিকে, শেক্সপীয়ার সরণী থানায় যে অভিযোগ দায়ের হয়েছে দলের পক্ষ থেকে সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। বৃহস্পতিবার ইডি হানার প্রতিবাদে, প্রাক নির্বাচনী প্রচারে জোড়া কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভোটমুখী বাংলায় আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে ইডি হানার নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ তুলেছে শাসক শিবির।

আরও পড়ুন: শীতে রুম হিটার ছাড়াই ঘর গরম রাখবেন কী করে? জেনে নিন কিছু ম্যাজিক্যাল টিপস

advertisement

তৃণমূলের দাবি, তল্লাশির নাম করে আদতে নথি চুরি করা হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার বিরুদ্ধে আজ রাজপথে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর ৮বি থেকে হাজরা মোড় অবধি মিছিলে পা মেলাবেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

অনুপ চক্রবর্তী

বাংলা খবর/ খবর/কলকাতা/
ED Raid in I Pac: তথ্য চুরির অভিযোগ! ইডি-র বিরুদ্ধে থানায় তৃণমূল, অভিযোগ দায়ের খোদ মমতার! তোলপাড় বাংলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল