ইডি সূত্রে খবর, গত শনিবার বেঙ্গল এনার্জি নামে একটি সংস্থার দুই শীর্ষ কর্তার বাড়িতে তল্লাশি চালানো হয়৷ ওই দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি এবং তাঁদের জিজ্ঞাসাবাদের সময়ই বেশ কিছু নথিতে দেবাশিস কুমারের নাম উঠে আসে৷ সেই সূত্রেই তৃণমূল বিধায়ককে তলব করা হয়েছে বলে খবর৷
এ দিন দুপুরেই সল্টলেকে ইডি দফতরে হাজিরা দেন দেবাশিস কুমার৷ সূত্রের খবর, তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করে তাঁর বয়ান রেকর্ড করা হচ্ছে৷ কীভাবে ওই সংস্থার সঙ্গে তাঁর যোগাযোগ হল, তৃণমূল বিধায়ক এবং কলকাতা পুরসভার মেয়র পারিষদের থেকে সেই প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে বলেই সূত্রের খবর৷
advertisement
জানা গিয়েছে, বেঙ্গল এনার্জি নামে ওই সংস্থা বেশ কয়েক জায়গায় বিতর্কিত জমিও কিনেছিল৷ সেই জমিগুলি পরে আবার অন্যদের বিক্রি করে প্রতারণা করার অভিযোগ উঠেছে ওই সংস্থার বিরুদ্ধে৷ তদন্তে নাম উঠে আসার পর ওই বেসরকারি সংস্থার কর্তাদের তাঁর কীভাবে যোগাযোগ এবং কোনও আর্থিক লেনদেন হয়েছে কি না, তাও তৃণমূল বিধায়ক এবং কলকাতা পুরসভার মেয়র পাষিদ দেবাশিস কুমারের জানতে চাওয়া হবে বলেই ইডি সূত্রে খবর৷
