TRENDING:

Actor Rahul Banerjee Passed Away: রাহুলের শেষকৃত্য নিয়ে প্রিয়াঙ্কার আবেদন, বাড়ি থেকে সোজা শ্মশানেই যাবে অভিনেতার মরদেহ?

Last Updated:

প্রিয়াঙ্কা সরকারের ইচ্ছা, বাড়ি থেকে দেহটি সরাসরি কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হোক। সেই কারণে ভোলা ভবনে দেহ নিয়ে যাওয়া নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। মনে করা হচ্ছে, মরদেহটি হয়তো সোজা কেওড়াতলাতেই নিয়ে যাওয়া হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা:  রাহুলকে নিয়ে কলকাতার দিকে রওনা হয়েছে শববাহী গাড়ি। সোমবার দুপুরে তমলুকে ময়নাতদন্ত শেষ হওয়ার পর সবাই রওনা দেন। রাহুলের গাড়িচালক, ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের প্রোডাকশন ম্যানেজার এবং অন্যরা তাঁর দেহ শেষবারের মতো কলকাতায়, তাঁর বাড়িতে নিয়ে যাচ্ছেন।
দেখা দিয়েছে অনিশ্চয়তা
দেখা দিয়েছে অনিশ্চয়তা
advertisement

এর কিছু আগে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তমলুক হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জলে ডুবেই অভিনেতার মৃত্যু হয়েছে। তাঁর ফুসফুসে অস্বাভাবিক পরিমাণে বালি এবং নোনা জল পাওয়া গেছে। এছাড়াও খাদ্যনালি, শ্বাসনালি ও পাকস্থলীতেও বালি ঢুকে গিয়েছিল বলে জানা গেছে। রিপোর্টে বলা হয়েছে, তাঁর ফুসফুস ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। চিকিৎসকদের মতে, অল্প সময় নয়, বরং দীর্ঘ সময় জলের নিচে থাকলে এমনটা ঘটে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, অভিনেতা অন্তত এক ঘণ্টা জলের নিচে ছিলেন।

advertisement

জানা গিয়েছে, প্রিয়ঙ্কা সরকারের ইচ্ছে বাড়ি থেকে অভিনেতার দেহ সরাসরি কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হোক। তাই ভোলা ভবনে মরদেহ নিয়ে যাওয়া এখনও অনিশ্চিত। মনে করা হচ্ছে মরদেহ নিয়ে হয়ত সোজা  মহাশ্মশানে যাওয়া হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পঞ্চায়েত এলাকা উন্নয়নে পুরসভা করার পরিকল্পনা! বিশেষ ভাবনা প্রার্থী ঋতুপর্ণা-র
আরও দেখুন

সমাজমাধ্যমে রাহুলের বন্ধু ও নাট্যপরিচালক জয়রাজ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, অভিনেতার দেহ নিয়ে কলকাতায় ফিরছেন তিনি। সঙ্গে রয়েছেন সৌরভ পালোধি, শতরূপ ঘোষ, প্রমোদ সিংহ। দুপুর আড়াইটে নাগাদ রাহুলের বিজয়গড়ের বাড়িতে পৌঁছোতে পারবেন বলে আশা তাঁদের। রাহুলের বাড়ি সংলগ্ন ‘ভোলা বসু ভবন’-এ তাঁকে শ্রদ্ধা জানানো যাবে। কিন্তু, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Actor Rahul Banerjee Passed Away: রাহুলের শেষকৃত্য নিয়ে প্রিয়াঙ্কার আবেদন, বাড়ি থেকে সোজা শ্মশানেই যাবে অভিনেতার মরদেহ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল