TRENDING:

ভোটার লিস্টে নাম না থাকলে ট্রাইব্যুনালের পোর্টালে অনলাইনে করতে পারেন আবেদন...! কী ভাবে করবেন? জানুন খুঁটিনাটি!

Last Updated:
West Bengal SIR: নাম নেই ভোটার লিস্টে? ট্রাইব্যুনালের পোর্টালে অনলাইনে করতে পারেন আবেদন! এই প্রতিবেদনে জেনে নিন কী ভাবে অনলাইন ও অফলাইনে আবেদন করবেন। সঠিক নিয়ম।
advertisement
1/8
ভোটার লিস্টে নাম না থাকলে ট্রাইব্যুনালের পোর্টালে অনলাইনে করতে পারেন আবেদন...! কী ভাবে করবেন?
চালু হয়ে গিয়েছে ট্রাইব্যুনালে আবেদন করার অনলাইন পোর্টাল। সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল এসআইআর নিয়ে ট্রাইবুনাল গঠন করার। সুপ্রিম কোর্টের তরফে বলা হয়, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বাতিলের বিষয়ে জুডিশিয়াল আধিকারিকরা যে নির্দেশ দেবেন, তার বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে এই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন ভোটাররা।
advertisement
2/8
অর্থাৎ সাপ্লিমেন্টারি তালিকাতেও নাম বাদ গেলে আবেদন করা যাবে ট্রাইব্যুনালে। আপনার নাম যদি না ওঠে, আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক, অনলাইন ট্রাইবুনালে আবেদন করবেন কী ভাবে?
advertisement
3/8
নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.go.in খুলে লগইন করতে হবে। Register in Electoral Roll. -এ ক্লিক করলে নীচের দিকে আসবে Under Adjudication submit Appeal of Individual. সেখানে নাম, এপিক নম্বর, নির্ভুল ঠিকানা লিখতে হবে। দিতে হবে পিনকোড। ঠিকানার জন্য নির্দিষ্ট শব্দসংখ্যা বেঁধে দিয়েছে কমিশন। দেখবেন শব্দসংখ্যা যেন ২৫০ না ছাড়ায়।
advertisement
4/8
আবেদন করতে গেলে প্রথমে যে কোনও মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে আবেদনকারীকে। লগইনের জন্য সংশ্লিষ্ট মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপি দেওয়ার পরই লগইন করা যাবে। তার পরে এপিক নম্বর দিয়ে ‘সার্চ’ করলেই ভোটারের নাম দেখা যাবে।
advertisement
5/8
নিয়ম অনুযায়ী, লগইন করার পর আবেদনপত্রে মোট চারটি শূন্যস্থান পূরণ করতে হবে আবেদনকারীকে। তবে মনে রাখতে হবে সেটা যেন ২৫০ শব্দের বেশি না-হয়। কেন আপিল করছেন, তা ১০০০ শব্দে লিখতে হবে আবেদনকারীকে।
advertisement
6/8
একই ভাবে আবেদনের উদ্দেশ্য কী ঠিক কী চাইছেন তাও জানাতে হবে। ৫০০ শব্দে। কোথাকার ভোটার, লিখতে হবে শেষে। সব পূরণ হয়ে গেলে 'সাবমিট' করতে হবে আবেদনপত্র। পাশাপাশি, ecinet.eci.gov.in-এ গিয়েও লগ ইন করতে পারেন।
advertisement
7/8
আবেদনের উদ্দেশ্য কী , ঠিক কী চাইছেন তাও জানাতে হবে ৫০০ শব্দে। কোথাকার ভোটার, লিখতে হবে শেষে। সব পূরণ হয়ে গেলে 'সাবমিট' করতে হবে আবেদনপত্র। পাশাপাশি, ecinet.eci.gov.in-এ গিয়েও লগইন করতে পারেন। শেষে সংশ্লিষ্ট আবেদনকারীকে জানাতে হবে তিনি কোন জায়গার ভোটার ছিলেন। সব পূরণ করার পর তা ‘সাবমিট’ করলেই আবেদন সম্পূর্ণ হবে।
advertisement
8/8
অফলাইন ট্রাইবুনালে কী ভাবে করবেন আবেদন?অফলাইন আবেদন করা যাবে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমা শাসকের দফতরে গিয়ে। কাগজে কলমে সব তথ্য দিলে সেখান থেকেই সবকিছু আপলোড করে দেওয়া হবে। এর পর নিষ্পত্তির কাজ শুরু হবে নির্দিষ্ট দিন থেকে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
ভোটার লিস্টে নাম না থাকলে ট্রাইব্যুনালের পোর্টালে অনলাইনে করতে পারেন আবেদন...! কী ভাবে করবেন? জানুন খুঁটিনাটি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল