TRENDING:

Kolkata Metro in Durga Puja: পুজোয় যাত্রীদের জন্য সুখবর! মেট্রো চলবে মাঝরাতেও, জানুন শেষ ও প্রথম মেট্রোর সময়

Last Updated:

Kolkata Metro in Durga Puja: অন্যান্য বছরের মতো এ বছরেও মেট্রো রেলওয়ে দুর্গাপুজোর দিনগুলোতে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের বিখ্যাত পুজোগুলো দেখার জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রোয় মাঝরাত পর্যন্ত মেট্রো চালাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অন্যান্য বছরের মতো এ বছরেও মেট্রো রেলওয়ে দুর্গাপুজোর দিনগুলোতে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের বিখ্যাত পুজোগুলো দেখার জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রোয় মাঝরাত পর্যন্ত মেট্রো চালাবে। জানিয়েছেন মেট্রো রেলওয়ে কলকাতা কৌশিক মিত্র মুখ্য জনসংযোগ আধিকারিক। ইস্ট-ওয়েস্ট মেট্রোর দুর্গাপুজোর সময়সূচি এই রকম:
পুজোয় মেট্রোর চলাচলে বড় আপডেট
পুজোয় মেট্রোর চলাচলে বড় আপডেট
advertisement

সপ্তমী, অষ্টমী ও নবমী

যাত্রীদের সুবিধার্থে সপ্তমী (২১/১০/২৩), অষ্টমী (২২/১০/২৩) এবং নবমী (২৩/১০/২৩) মেট্রো ৭২টি পরিষেবা (৩৬টি ইস্ট-বাউন্ড এবং ৩৬টি ওয়েস্ট-বাউন্ড) দেবে। মেট্রো চলবে বেলা ১১:৫৫ থেকে মধ্যরাত পর্যন্ত। প্রতি ২০ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।

প্রথম পরিষেবা

১১:৫৫ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ

advertisement

১২:০০ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ

শেষ পরিষেবা

২৩:৩৫ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ

২৩:৪০ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ

দশমী

যাত্রীদের সুবিধার্থে দশমীর দিন (২৪/১০/২৩) মেট্রো ৪৮টি পরিষেবা (২৪টি ইস্ট-বাউন্ড এবং ২৪টি ওয়েস্ট-বাউন্ড) দেবে। মেট্রো চলবে বেলা ১১:৫৫ থেকে রাত ৮ টা পর্যন্ত। প্রতি ২০ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।

advertisement

আরও পড়ুন: পরিকাঠামো মানোন্নয়নের কাজ, বদলাচ্ছে রাজধানীর সময়, একাধিক ট্রেনের সময় বদল, এক নজরে তালিকা

প্রথম পরিষেবা

১১:৫৫ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ

১২:০০ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ

শেষ পরিষেবা

১৯:৩৫ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ

১৯:৪০ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ

advertisement

ইস্ট -ওয়েস্ট  মেট্রোয় স্বাভাবিক পরিষেবা আবার ২৫/১০/২০২৩ থেকে পাওয়া যাবে।

পার্পল লাইন

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

সপ্তমী (২১/১০/২৩), অষ্টমী (২২/১০/২৩), নবমী (২৩/১০/২৩) এবং দশমীর দিন (২৪/১০/২৩) জোকা থেকে তারাতলার  মধ্যে  পার্পল লাইনে কোনও মেট্রো পরিষেবা চালানো হবে না।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro in Durga Puja: পুজোয় যাত্রীদের জন্য সুখবর! মেট্রো চলবে মাঝরাতেও, জানুন শেষ ও প্রথম মেট্রোর সময়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল