TRENDING:

Earthquake: চোখে মুখে উদ্বেগ, অফিস ছেড়ে খোলা আকাশের নিচে! ভূমিকম্পের আতঙ্ক গ্রাস করল কলকাতাকে!

Last Updated:

ভরদুপুরে ভূমিকম্পের আতঙ্ক ছড়াল কলকাতায়। এইদিন ভূমিকম্পের সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে ডালহৌসি অফিসপাড়ায়। সেখানেই অফিসকর্মীদের চোখে মুখে ধরা পড়ে আতঙ্কের মুহূর্ত। শুক্রবার বেলা ১টা বেজে ২২ মিনিটে ৫.৩ মাত্রার ভূমিকম্পে গোটা এলাকা কেঁপে ওঠে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভরদুপুরে ভূমিকম্পের আতঙ্ক ছড়াল কলকাতায়। এইদিন ভূমিকম্পের সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে ডালহৌসি অফিসপাড়ায়। সেখানেই অফিসকর্মীদের চোখে মুখে ধরা পড়ে আতঙ্কের মুহূর্ত। শুক্রবার বেলা ১টা বেজে ২২ মিনিটে ৫.৩ মাত্রার ভূমিকম্পে গোটা এলাকা কেঁপে ওঠে। জানা যায় কম্পন স্পষ্টভাবে অনুভূত হওয়ায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই এলাকায় বহু পুরনোও ঝুঁকিপূর্ণ ভবন থাকায় উদ্বেগ আরও বেড়ে যায়। বহুতল অফিস থেকে দ্রুত সিঁড়ি বেয়ে নেমে আসেন কর্মীরা, অনেককে খোলা জায়গায় জড়ো হতে দেখা যায়। রাস্তায় উদ্বেগের পরিস্থিতি, চোখে-মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ।
অফিস পাড়ায় আতঙ্কের ছাপ
অফিস পাড়ায় আতঙ্কের ছাপ
advertisement

প্রসঙ্গত, কলকাতায় অনুভূত ভূমিকম্প। শুক্রবার দুপুর ১টা বেজে ২৩ মিনিট নাগাদ পরপর কেঁপে ওঠে কলকাতা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.৫। কলকাতা ছাড়া আশেপাশের জেলাগুলিতেও হয়েছে ভূমিকম্প। বাংলাদেশের খুলনার কাছে এর উৎসস্থল। দুপুর ১টা ২২ মিনিটে ভয়াবহ ভাবে ভূমিকম্পে দুলে ওঠে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা৷

গতকালই পাহাড়ে ছড়ায় আতঙ্ক। মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং। উত্তরবঙ্গে কম্পন শুরু হতেই আতঙ্ক ছড়িয়েছে কলকাতাতেও। উৎপত্তিস্থল সিকিম। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৬! বহু পর্যটকই এখন পাহাড়ে আছেন। এই ঘটনায় তাঁরাও চিন্তিত। দিন কয়েক আগে কয়েক ঘণ্টার ব্যবধানে একাধিক বার ভূমিকম্পে কেঁপে ওঠে। দফায় দফায় সিকিমের বিভিন্ন অংশে ভূমিকম্প হয়েছে। সে সময় ১৩ বার ভূমিকম্প হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সরকারি নাকি বেসরকারি! 'এই' জেলার অভিভাবকরা কোন স্কুলের উপরে বেশি আস্থা রাখছেন? জানুন আপনিও
আরও দেখুন

এদিন বারাকপুর শিল্পাঞ্চলে অনুভূত হল ভূমিকম্পন। বাঁকুড়াতেও ভূমিকম্প হয়। আগের দিনই ৬ ফেব্রুয়ারি গভীর রাতেও ভূমিকম্পে কেঁপে ওঠে দার্জিলিং৷ কম্পন অনুভূত হয়েছে শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়৷ তবে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল সিকিমে৷ ফলে গ্যাংটক, পেলিংয়ের মতো সিকিমের বিস্তীর্ণ অংশে কম্পনের তীব্রতা ছিল তুলনামূলক ভাবে বেশি৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল সিকিমের গ্যালশিং-এ ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে৷ রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৫৷ যদিও খুব অল্প সময়ের জন্যই এই কম্পন অনুভব করা গিয়েছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Earthquake: চোখে মুখে উদ্বেগ, অফিস ছেড়ে খোলা আকাশের নিচে! ভূমিকম্পের আতঙ্ক গ্রাস করল কলকাতাকে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল