খাদ্য দফতর সূত্রে খাদ্য দফতরের সচিব জেলাশাসকের নির্দেশ দেন, "আপনারা দুয়ারে রেশনের জন্য আরও দ্রুততার সঙ্গে কাজ করুন। এক্ষেত্রে খাদ্য দফতরের নির্দেশ মোতাবেক এবার আর কোনও আইনি জট রইল না। আজ সুপ্রিম কোর্টে শুনানি ছিল দুয়ারে রেশন নিয়ে। সেখানেই সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশের ওপর স্থিতাবস্থা।
advertisement
আরও পড়ুন: শিক্ষক 'X' এর মান জানতে চাইলেন... উত্তরে যা লিখল পড়ুয়া, সোশ্যাল মিডিয়ায় ঝড়!
দুয়ারে রেশন প্রকল্প চালু রাখতে যে কোনও ‘বাধা’র সঙ্গে লড়ে যাবেন বলে গত সপ্তাহেই জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে একটি বক্তৃতায় তিনি বলেন, ‘‘মানুষের জন্য দুয়ারে রেশন প্রকল্প চালু হয়েছিল। মানুষের স্বার্থেই দুয়ারে রেশন চলবে। সরকার কারও গায়ের জোরের কাছে মাথা নত করবে না।’’
advertisement
Location :
First Published :
Nov 28, 2022 2:56 PM IST
