TRENDING:

Duare Ration| Mamata Banerjee|| গৃহস্থের স্বস্তি! ১৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক ভাবে শুরু হতে চলেছে দুয়ারে রেশন

Last Updated:

Duare Ration: ১৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক ভাবে শুরু হতে চলেছে দুয়ারে রেশন প্রকল্প। প্রত্যেকটি জেলার ৫ থেকে ১৫ শতাংশ রেশন, ডিলাররা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ১৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক ভাবে শুরু হতে চলেছে দুয়ারে রেশন প্রকল্প। প্রত্যেকটি জেলার ৫ থেকে ১৫ শতাংশ রেশন, ডিলাররা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন। আপাতত পরীক্ষামূলক হিসেবেই এই প্রক্রিয়া শুরু করা হবে ডিলারদের মাধ্যমে। এ জন্য রেশন ডিলারদের সর্বোচ্চ ১ লক্ষ টাকা গাড়ি কেনার ভর্তুকি দেবে রাজ্য খাদ্য দফতর।
advertisement

ই পস (E-POS) মেশিন নিয়ে ডিলাররা বাড়িতে বাড়িতে যাবেন রেশন পৌঁছে দেওয়ার জন্য। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাড়িতে বাড়িতে রেশন পৌঁছনোর পরীক্ষামূলক পদ্ধতি। কারণ এই প্রক্রিয়া শুরু হওয়ার পরে রাজ্যের মানুষের কী ফিডব্যাক বা প্রতিক্রিয়া, তা দেখতে চাইছে রাজ্য খাদ্য দফতর। তারপরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, নভেম্বরের গোড়ার দিকেই যাতে প্রত্যেকটি জেলার ৭০ থেকে ৮০ শতাংশ বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যায়, তা টার্গেট করছে রাজ্য খাদ্য দফতর। আজ শুক্রবার খাদ্য দফতরের সচিব এবং খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, রাজ্যের প্রত্যেকটি জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন দুয়ারে রেশন প্রকল্পের পরীক্ষামূলক বাস্তবায়ন প্রসঙ্গে। তাতেই এই প্রস্তুতির কথা জানানো হয় বলে সূত্রের খবর।

advertisement

প্রসঙ্গত, দুয়ারে রেশন প্রকল্পের ট্রায়াল শুরুর কথা ছিল ১ সেপ্টেম্বর থেকে। কিন্তু পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে সেই ট্রায়াল নির্দিষ্ট দিনে শুরু করা যাচ্ছে না বলে খাদ্য দফতরকে (Food & Supplies Department) জানিয়ে দেয় রেশন ডিলাররা। আরও ১৫ দিন পিছিয়ে এই কাজ শুরু করা যেতে পারে বলে ডিলারদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। সেক্ষেত্রে তা শুরু হবে ১৫ সেপ্টেম্বরে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/কলকাতা/
Duare Ration| Mamata Banerjee|| গৃহস্থের স্বস্তি! ১৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক ভাবে শুরু হতে চলেছে দুয়ারে রেশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল