TRENDING:

C. V. Ananda Bose: 'প্রবেশ থাকলে, প্রস্থানও হবে' সাংবাদিকদের মুখোমুখি সিভি আনন্দ বোস, জানালেন,' পদত্যাগের কারণ গোপনীয়, সঠিক সময় আসুক...''

Last Updated:

: নির্ধারিত সময়ের ২০ বছর আগেই পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস। কী কারণে পদতভাগ করলেন তিনি? মেলেনি স্ষ্ট উত্তর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, '' প্রবেশ থাকলে, প্রস্থানও হবে''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পদত্যাগ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে পদত্যাগপত্র পাঠিয়ে তিনি পদত্যাগ করেন। ২০২২ সালের ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্ব নিয়েছিলেন বোস। মেয়াদ ছিল ২০২৭-এর নভেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের ২০ মাস আগেই তিনি দায়িত্ব ছাড়লেন।পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ঠিক আগেই কেন পদত্যাগ করলেন তিনি? এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।
CV Anand Bose
CV Anand Bose
advertisement

রবিবার সকালে দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের মুখোমুখি হন সদ্য পদত্যাগী রাজ্যপাল। পদত্যাগের কারণ নিয়ে প্রশ্ন করা হলে সি ভি আনন্দ বোস বলেন, ” প্রবেশ থাকলে, প্রস্থানও হবে। আমি ১২০০ দিন বাংলার রাজ্যপাল ছিলাম। ক্রিকেটের পরিভাষায়, ১২ টা সেঞ্চুরি জিতেছি। এটা যথেষ্ট। আমি মনে করেছিলাম এটাই আমার প্রস্থানের সঠিক সময়।”

advertisement

কিন্তু আচমকাই কেন পদত্যাগের সিদ্ধান্ত? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদায়ি রাজ্যপাল বলেন, ” খেলায় একটা নিয়ম আছে… তোমায় জানতে হবে কখন খেলা শেষ করতে হবে। যখন রাজ্যপাল হিসাবে এসেছিলাম, তখনই জানতাম, আমায় একদিন এই পদটা ছেড়েও যেতে হবে। আমি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পেয়েছি এবং পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত। কিন্তু এখনই কেন পদত্যাগ করলাম? সেই কারণটা সঠিক সময় না আসা পর্যন্ত গোপনই থাকবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এই চাষেই জমিতে কমছে নুনের ভাগ! সুন্দরবনে  ফলছে কাপাস তুলো
আরও দেখুন

২০২২ সালের ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্ব নিয়েছিলেন সিভি আনন্দ বোস। মেয়াদ ছিল ২০২৭-এর নভেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের ২০ মাস আগেই দায়িত্ব ছাড়েন তিনি। রাজভবন থেকে বিদায় নিলেও বাংলার সঙ্গে তাঁর যোগসূত্র অটুট থাকবে, রবিবার এমনটাই দাবি করেন সিভি আনন্দ বোস। ক’দিন আগেই তিনি এ রাজ্যের ভোটার হওয়ার আবেদন জানিয়েছিলেন তিনি। এদিন স্পষ্ট করেন, বাংলার ভোটার হতে পেরে তিনি গর্বিত এবং বিধানসভা নির্বাচনে ভোট দিতে কলকাতায় আসবেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
C. V. Ananda Bose: 'প্রবেশ থাকলে, প্রস্থানও হবে' সাংবাদিকদের মুখোমুখি সিভি আনন্দ বোস, জানালেন,' পদত্যাগের কারণ গোপনীয়, সঠিক সময় আসুক...''
Open in App
হোম
খবর
ফটো
লোকাল