TRENDING:

Mamata Banerjee: ‘গেমটা প্রি-প্ল্যান ছিল’, রাষ্ট্রপতিকে রিসিভ করার কথা ছিল রাজ্যপালের! বড় দাবি মুখ্যমন্ত্রীর

Last Updated:

Mamata Banerjee: ধর্মতলার ধরনা মঞ্চ থেকে রাষ্ট্রপতিকে ‘রিসিভ’ করার বিতর্কে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর দাবি, ‘রাজ্যপালের বাগডোগরা যাওয়ার কথা ছিল রাষ্ট্রপতিকে রিসিভ করতে’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এসআইআরের প্রতিবাদে ধর্মতলার ধরনা মঞ্চ থেকে ফের রাজ্যের প্রাক্তন রাজ্যপালের পদত্যাগ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাংলা দখল করতে গিয়ে ‘হ্যাংলা হয়েছে’ বিজেপি, সরাসরি তোপ দাগেন মমতা৷ পাশাপাশি মুখ্যমন্ত্রীর দাবি, রাষ্ট্রপতিকে ‘রিসিভ’ করতে যাওয়ার কথা ছিল রাজ্যপালের৷
‘গেমটা প্রি-প্ল্যান ছিল’, রাষ্ট্রপতিকে রিসিভ করার কথা ছিল রাজ্যপালের! বড় দাবি মুখ্যমন্ত্রীর
‘গেমটা প্রি-প্ল্যান ছিল’, রাষ্ট্রপতিকে রিসিভ করার কথা ছিল রাজ্যপালের! বড় দাবি মুখ্যমন্ত্রীর
advertisement

প্রাক্তন রাজ্যপালের পদত্যাগ নিয়েও ফের বিজেপিকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘দখল করতে বাংলা, বিজেপি হয়েছে হ্যাংলা। কোন পর্যায়ে নামেনি? সব হোটেল বুকড। গভর্নরকে চলে যেতে হল কেন? একটা ছোট তদন্ত হয়ে যাক।’’

আরও পড়ুন: ঠিক ৭ দিন পরেই বৃহস্পতির গ্রহে শুক্র-সূর্যের মহামিলন! রাজযোগে রাজা হবে ৪ রাশি, টাকা, কেরিয়ার, প্রেম…সাফল্য উপচে পড়বে

advertisement

তৃতীয় দিনের ধরনা মঞ্চ থেকে রাষ্ট্রপতির সফর এবং সেই সংক্রান্ত বিতর্ক নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘আপনি আমাদের সিআইডিকে দিন, আমরা করে দিচ্ছি। ধনখড়জিও আমাদের বাংলার রাজ্যপাল ছিলেন। তাঁকে দিয়ে আমাকে কত গাল দিয়েছেন, কত ফাইল আটকেছেন। আমি তো জানতাম রাজ্যপালের বাগডোগরা যাওয়ার কথা ছিল রাষ্ট্রপতিকে রিসিভ করতে। এটাই তো প্রোগ্রাম ছিল।’’

advertisement

রাষ্ট্রপতি সফর সংক্রান্ত বিতর্কের ঘটনায় বিজেপিকে তোপ দেগে মমতা বলেন, ‘‘কয়েকজন লোভী লোককে নিয়ে, বিদেশে গেলে খাও কান মোলা। কালকের গেমটা প্রি-প্ল্যান ছিল। আমি মাননীয় রাষ্ট্রপতিকে দোষ দিই না৷’’

আরও পড়ুন: প্যাকেজ বাড়ল সুন্দর পিচাইয়ের! কত হাজার কোটি হল গুগলের সিওই-র পারিশ্রমিক জানেন?

তিনি আরও বলেন, ‘‘আমরা বারণ করেছিলাম। বিজেপির একটাই নীতি শুধু বিজেপি খাবে আর কেউ খাবে না। আমরা বলছি তা হবে না তা হবে না। অনেক মহিলার ভোট কেটেছে। বিজেপি অ্যান্টি মহিলার পার্টি। আমার পরিবারে একটা মেয়ের নাম কেটে দিয়েছে। কারণ তার নাম ও ঠিকানা বদল হয়েছে।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সোনার বাংলা কী করে করবে? বঙ্কিম দা, স্বামী রামকৃষ্ণ, না জানে ভাষা, না জানে ইতিহাস। টেলি প্রম্পটার না থাকলে ওটা হেলিকোপটারে উড়ে যাবে। আমাদের একটাই দাবি মানুষকে ভোট দিতে হবে৷ মানুষকে ভোটাধিকার দিতে হবে। কোনও কোনও স্কুলে গিয়ে অভিভাবক রা আলোচনা করেন বলে শুনেছি বিজেপি পার্টি এর প্রচারের জন্য। আমরা আছি বলে আপনারা সবাই ভাল আছেন। না হলে একটা কমিউনিটি যখন জোট বাঁধে ১ সেকেন্ড লাগে বারোটা বাজতে। এটা আপনাদের সোনার বাংলা৷’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ‘গেমটা প্রি-প্ল্যান ছিল’, রাষ্ট্রপতিকে রিসিভ করার কথা ছিল রাজ্যপালের! বড় দাবি মুখ্যমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল