TRENDING:

CPIM West Bengal: ৯০ শতাংশ আসনে আলোচনা শেষ, বামেদের জোট সঙ্গী কারা? স্পষ্ট করলেন CPM রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

Last Updated:

CPIM West Bengal: আসন সমঝোতার প্রশ্নে সিপিআইএমের রাজ্য সম্পাদক সেলিম বলেন, "আসন সমঝোতা নিয়ে ৯০% আলোচনা বা কাজ সম্পূর্ণ হয়েছে বাকি ১০% হয়ে যাবে। সকল শক্তি নিয়ে ঝাপিয়ে পড়বে বামেরা আগামী নির্বাচনে"।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দু’দিনের রাজ্য কমিটির বৈঠক শেষ হল শুক্রবার। নির্বাচনের আগেই এটা শেষ রাজ্য কমিটির বৈঠক, যে রাজনৈতিক নির্বাচনী কৌশল নেওয়া হয়েছে সেটা কিভাবে রাজ্যে বাস্তবায়িত হবে সেটা ঠিক হয় এই বৈঠকে।
৯০ শতাংশ আসনে আলোচনা শেষ, বামেদের জোট সঙ্গী কারা? স্পষ্ট করলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদক সেলিম
৯০ শতাংশ আসনে আলোচনা শেষ, বামেদের জোট সঙ্গী কারা? স্পষ্ট করলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদক সেলিম
advertisement

শুক্রবার রাজ্য কমিটির বৈঠকে উপস্থিত হয়েছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবী। সাংবাদিক বৈঠকে সেলিম বলেন, “আগামী ২৭ তারিখ পলিটব্যুরোর বৈঠক আছে, সেখানে বাকি সিদ্ধান্ত হবে। আমাদের লক্ষ্য সিপিআইএমকে মজবুত করা। সিপিআইএমকে নিয়ে বামফ্রন্টকে শক্তিশালী করা। বাংলাকে বাঁচাতে যা যা করার দরকার সেটা করবে সিপিআইএম। বাংলাকে বাঁচাতে বামপন্থার পুনরুত্থান দরকার। আমাদের খেটে খাওয়া মানুষ শ্রেণী সংগঠনকে এক করার লড়াই করেছি”। পাশাপাশি শ্রমবিধি নিয়ে যে শিল্প ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, তা নিয়ে সেলিম বলেন, “গোটা দেশে শিল্প ধর্মঘট চলছে। লক্ষ লক্ষ মানুষ এই ধর্মঘটে সামিল হয়েছেন”।

advertisement

আরও পড়ুন: খেলার মাঠে সামান্য ঘটনা, মাঠেই ম্যাচ চলাকালীন মৃত্যু হল আম্পায়ারের! বিশ্বকাপের মাঝেই শোকের ছায়া

আগামী নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধছে না বামফ্রন্ট, তাই তুলনামূলক ভাবে গত কয়েকটি নির্বাচনের চেয়ে বেশি আসনে লড়াই করার সুযোগ পাবে বাম দলগুলি। সেই নিয়ে সেলিম বলেন, “কোন কোন আসলে সিপিআইএম লড়বে সেই নিয়ে বামফ্রন্টের শরিক দলগুলির সঙ্গে আলোচনা চলছে। যারা বিজেপির ও তৃণমূলের পন্থার বাইরে, তাদের এক করার চেষ্টা চলছে। সকল সম্প্রদায়ের মানুষের সঙ্গে আলোচনা মারফত কিভাবে রাজ্যে বিকল্প সরকার দিতে পারে সেটার চেষ্টা চলছে”।

advertisement

আরও পড়ুন: সঙ্গম ছাড়া বীর্যপাত হলে ধর্ষণ নয়, জানিয়ে দিল ছত্তিশগড় হাই কোর্ট! নির্যাতন নিয়ে আদালতের মন্তব্যে তোলপাড়

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

আসন সমঝোতার প্রশ্নে সিপিআইএমের রাজ্য সম্পাদক সেলিম বলেন, “আসন সমঝোতা নিয়ে ৯০% আলোচনা বা কাজ সম্পূর্ণ হয়েছে বাকি ১০% হয়ে যাবে। সকল শক্তি নিয়ে ঝাপিয়ে পড়বে বামেরা আগামী নির্বাচনে”।

বাংলা খবর/ খবর/কলকাতা/
CPIM West Bengal: ৯০ শতাংশ আসনে আলোচনা শেষ, বামেদের জোট সঙ্গী কারা? স্পষ্ট করলেন CPM রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল