TRENDING:

১ জনের ফাঁসি, ১৮ জনের যাবজ্জীবনের শাস্তি মকুব! আরামবাগে খুনের ১৫ বছর পর দোষীদের মুক্তি দিল হাইকোর্ট

Last Updated:

একজনের ফাঁসির সাজা এবং ১৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড, মোট ১৯ জনের সাজা মকুব করে তাদের বিরুদ্ধে অন্য কোনও মামলায় অভিযুক্ত না হলে জেল থেকে মুক্তি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০১১ সালে হুগলির আরামবাগে স্কুল পরিচালন সমিতির নির্বাচন ঘিরে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার এই রায় দেয় কলকাতা হাইকোর্ট৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ২০১১ সালে হুগলির আরামবাগে স্কুল পরিচালন সমিতির নির্বাচন ঘিরে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় একজনের ফাঁসির সাজা এবং ১৮ জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ বাতিল করল কলকাতা হাইকোর্ট।
১ জনের ফাঁসি, ১৮ জনের যাবজ্জীবনের শাস্তি মকুব! আরামবাগে খুনের ১৫ বছর পর দোষীদের মুক্তি দিল হাইকোর্ট
১ জনের ফাঁসি, ১৮ জনের যাবজ্জীবনের শাস্তি মকুব! আরামবাগে খুনের ১৫ বছর পর দোষীদের মুক্তি দিল হাইকোর্ট
advertisement

বৃহস্পতিবার, মোট ১৯ জনের সাজা মকুব করে তাদের বিরুদ্ধে অন্য কোনও মামলায় অভিযুক্ত না-হলে জেল থেকে মুক্তি দেওয়ার নির্দেশ বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহরায়ের ডিভিশন বেঞ্চে’র। বৃহস্পতিবার পুলিশের তদন্তে এবং নিম্ন আদালতের রায়ের অন্তত ১৩টি ত্রুটির কথা উল্লেখ করেছেন বিচারপতিরা। ফাঁসি সাজাপ্রাপ্তকে মুক্তির নির্দেশ হাইকোর্টের। পাশাপাশি ১৮ যাবজ্জীবন সাজাপ্রাপ্তকেও জেলমুক্তি নির্দেশ বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায় ডিভিশন বেঞ্চের।

advertisement

আরও পড়ুন: LPG সিলিন্ডার সঙ্কট! কোথাও ফোন করতে হবে না! এই উপায়ে কয়েক সেকেন্ডে বুক করা যাবে গ্যাস সিলিন্ডার, মোবাইলে শুধু…

২০১১ সালে হুগলির আরামবাগের শেওড়া ইউনিয়ন হাই স্কুলের পরিচালন সমিতির নির্বাচন ঘিরে অশান্তির জেরে খুন হয় শেখ নাইমুদ্দিন। সেই ঘটনায় মৃতের স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩০ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। ৩০ জনের মধ্যে বিচারপ্রক্রিয়া চলাকালীন মৃত্যু হয় ৪ জনের।

advertisement

বিচার প্রক্রিয়ার শেষে ২০২৫ সালে একজনকে ফাঁসির সাজা এবং ১৮ জন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আরামবাগ জেলা ও দায়রা আদালতের বিচারক। বাকি সাত জন এই ঘটনায় দোষী নয় বলে জানায় নিম্ন আদালতের বিচারক। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা করেন ১৯ জন সাজাপ্রাপ্ত অভিযুক্ত।

আরও পড়ুন: ২ দিন পরেই ধামাকা…একই রাশিতে সূর্য-শনি! বিরল সংযোগে ভাগ্য খুলে যাবে ৪ রাশির, টাকার বৃষ্টি, কেরিয়ারে সুখবর

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্বামীর মৃত্যুর বিচার চেয়ে তালসারি থানায় FIR প্রিয়াঙ্কা সরকারের, পাশে টলিউডের তারকারা
আরও দেখুন

তাদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, উদয় শঙ্কর চট্টোপাধ্যায় এবং সাবির আহমেদ পুলিশের তদন্তে একাধিক ত্রুটি এবং অসঙ্গতির অভিযোগ তুলে বলেন, অপরাধে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ, মৃতের দেহ থেকে যে গুলি উদ্ধার করেন চিকিৎসক পরবর্তীতে বিচার চলাকালীন পুলিশের জমা দেওয়া গুলির সাথে মিল পাননি খোদ চিকিৎসকই, ব্যালিস্টিক রিপোর্টও দেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
১ জনের ফাঁসি, ১৮ জনের যাবজ্জীবনের শাস্তি মকুব! আরামবাগে খুনের ১৫ বছর পর দোষীদের মুক্তি দিল হাইকোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল