TRENDING:

Mamata Banerjee: ভোটের আগেই ব্যবসায়ীদের জন্য সুখবর দিলেন মমতা! ‘ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ডের’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Last Updated:

Mamata Banerjee: পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের জন্য বড় সুখবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ব্যবসায়ীদের স্বার্থরক্ষা ও সরকার এবং ব্যবসায়ী মহলের মধ্যে সমন্বয় বাড়াতে ‘ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড’ গঠনের কথা নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভোটের আগেই পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ব্যবসায়ী মহলের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে এবার ব্যবসায়ীদের স্বার্থরক্ষা ও সরকার এবং ব্যবসায়ী মহলের মধ্যে সমন্বয় বাড়াতে ‘ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড’ গঠনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী৷ বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে রাজ্যবাসীকে সুখবর জানালেন তিনি৷
ভোটের আগেই ব্যবসায়ীদের জন্য সুখবর দিলেন মমতা! ‘ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ডের’ ঘোষণা মুখ্যমন্ত্রীর
ভোটের আগেই ব্যবসায়ীদের জন্য সুখবর দিলেন মমতা! ‘ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ডের’ ঘোষণা মুখ্যমন্ত্রীর
advertisement

মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে লিখেছেন, ‘‘অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স’ ওয়েলফেয়ার বোর্ড (WBTWB)-এর গঠন ও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই প্রতিশ্রুতিটি আমি ২০২৫ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত রাজ্য ব্যবসায়ী সম্মেলন এবং বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভে দিয়েছিলাম। আমরা যা প্রতিশ্রুতি দিই, তা পূরণ করি। দীর্ঘদিন ধরে রাজ্যের ব্যবসায়ী মহলের এই দাবি ছিল। তাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন।’’

advertisement

advertisement

আরও পড়ুন: ২ দিন পরেই ধামাকা…একই রাশিতে সূর্য-শনি! বিরল সংযোগে ভাগ্য খুলে যাবে ৪ রাশির, টাকার বৃষ্টি, কেরিয়ারে সুখবর

রাজ্যের প্রতিটি জেলা থেকেই প্রতিনিধিত্ব থাকবে এই বোর্ডে, তাও দীর্ঘ পোস্টে জানিয়ে দিলেন মমতা৷ তিনি লেখেন, ‘‘এই বোর্ড ব্যবসায়ী সমাজ এবং সরকারের মধ্যে নিয়মিত সংলাপ ও সমন্বয়ের জন্য একটি প্রাতিষ্ঠানিক মঞ্চ হিসেবে কাজ করবে। রাজ্যের প্রতিটি জেলা থেকে প্রতিনিধিত্ব থাকবে এই বোর্ডে। এর মাধ্যমে লক্ষ লক্ষ ব্যবসায়ীর বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে কাজ করা হবে।’’

advertisement

আরও পড়ুন: LPG সিলিন্ডার সঙ্কট! কোথাও ফোন করতে হবে না! এই উপায়ে কয়েক সেকেন্ডে বুক করা যাবে গ্যাস সিলিন্ডার, মোবাইলে শুধু…

সেরা ভিডিও

আরও দেখুন
একেবারে অন্যরকম দেখতে, এক গাছেই পাতার নানান রূপ! বাঁকুড়ার মানুষ আদর করে ডাকেন ‘মাথা পাগলা’ গাছ! দেখেছেন আপনি?
আরও দেখুন

তিনি এক্স হ্যান্ডেলের পোস্টে আরও জানিয়েছেন, ‘‘বোর্ডের চেয়ারপার্সন হবেন Confederation of West Bengal Traders Association-এর সভাপতি, যা রাজ্যের ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন। এর ফলে ব্যবসায়ী সমাজের শক্তিশালী প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। আমাদের ব্যবসায়ীরাই বাংলার অর্থনীতির মেরুদণ্ড। তাদের পাশে থেকে এবং একসঙ্গে কাজ করেই আমরা আমাদের রাজ্যের অর্থনীতিকে আরও শক্তিশালী ও গতিশীল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর।’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ভোটের আগেই ব্যবসায়ীদের জন্য সুখবর দিলেন মমতা! ‘ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ডের’ ঘোষণা মুখ্যমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল