TRENDING:

LPG Cylinder: গ্যাসের কালোবাজারি রুখতে কড়া ব্যবস্থা কলকাতা পুলিশের! না মানলে ফেঁসে যেতে পারেন মামলায়

Last Updated:

LPG Cylinder: গ্যাসের কালোবাজারি রুখতে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ৷ সঙ্কট কালে গ্যাসের সরকারি গাইডলাইন অমান্য করলেই দায়ের করা হবে মামলা, জানিয়েছে কলকাতা পুলিশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ইরান-ইজরায়েল এবং আমেরিকার যুদ্ধ পরিস্থিতির জেরে দেশে দেখা দিয়েছে এলপিজি সঙ্কট৷ এর মাঝেই এবার গ্যাসের কালোবাজারি রুখতে কড়া ব্যবস্থা নিল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ৷ গ‍্যাসের সঙ্কট কালে সরকারি গাইডলাইন লঙ্ঘণ হলেই মামলা দায়ের করা হবে বলেই জানিয়েছে কলকাতা পুলিশ৷
গ্যাসের কালোবাজারি রুখতে কড়া ব্যবস্থা কলকাতা পুলিশের! না মানলে ফেঁসে যেতে পারেন মামলায়২. সেখানে হোম পেজ থেকে আপনার গ্যাস কোম্পানির মোবাইল অ্যাপ মোবাইলে ডাউনলোড করুন (ইন্ডেন, ভারত গ্যাস অথবা HP গ্যাস)৩.  Aadhaar FaceRD app ডাউনলোড করুন৪, নিজের মুখ Aadhaar FaceRD app-এর মাধ্যমে স্ক্যান করুন এবং e-KYC প্রক্রিয়া সম্পূর্ণ করুন
গ্যাসের কালোবাজারি রুখতে কড়া ব্যবস্থা কলকাতা পুলিশের! না মানলে ফেঁসে যেতে পারেন মামলায়২. সেখানে হোম পেজ থেকে আপনার গ্যাস কোম্পানির মোবাইল অ্যাপ মোবাইলে ডাউনলোড করুন (ইন্ডেন, ভারত গ্যাস অথবা HP গ্যাস)৩. Aadhaar FaceRD app ডাউনলোড করুন৪, নিজের মুখ Aadhaar FaceRD app-এর মাধ্যমে স্ক্যান করুন এবং e-KYC প্রক্রিয়া সম্পূর্ণ করুন
advertisement

পুলিশ সূত্রের খবর, এসেন্সিয়াল কমোডিটি ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করবে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ৷ এলপিজি গ‍্যাস ডিস্ট্রিবিউশন অ‍্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করতে চলেছে ইবি কর্তারা৷ সরকারি গাইড লাইন ও এসওপি লঙ্ঘনের অভিযোগ পেলেই পদক্ষেপ গ্রহণ করা হবে৷

আরও পড়ুন: LPG সিলিন্ডার সঙ্কট! কোথাও ফোন করতে হবে না! এই উপায়ে কয়েক সেকেন্ডে বুক করা যাবে গ্যাস সিলিন্ডার, মোবাইলে শুধু…

advertisement

ইবি সূত্রে খবর, কালোবাজারি করতে মাত্রাতিরিক্ত সিলিন্ডার মজুত রাখা এবং ধরা পড়লে তৎক্ষণাৎ মামলা রুজু করা হবে৷ ডেলিভারি বয়দেরও সতর্ক করতে পরামর্শ দেওয়া হচ্ছে ইবি কর্তাদের পক্ষ থেকে৷ চড়া দামে গ‍্যাসের সিলিন্ডার বিক্রির অভিযোগ এলে বা তেলও ডেলিভারি বয় ধরা পড়েন, তাহলে তার বিরুদ্ধেও মামলা রুজু করে তদন্ত হবে৷

নজরদারি চলবে বিভিন্ন ফুড স্টল, ছোট মাঝারি হোটেলে। বাণিজ্যিক সিলিন্ডার অসাধু উদ্দেশ্যে অতিরিক্ত স্টক করে রাখলে ব‍্যবস্থা গ্রহণ করা হবে৷ অভিযানে দেখা হবে বাণিজ্যিক ক্ষেত্রে লুকিয়ে ডোমেস্টিক সিলিন্ডার ব্যবহার হচ্ছে কি না? বিভিন্ন ডিলার ও ডিস্ট্রিবিউটারের স্টকও নজরে রাখা হবে বলেই জানিয়েছে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ৷

advertisement

আরও পড়ুন: ২ দিন পরেই ধামাকা…একই রাশিতে সূর্য-শনি! বিরল সংযোগে ভাগ্য খুলে যাবে ৪ রাশির, টাকার বৃষ্টি, কেরিয়ারে সুখবর

সেরা ভিডিও

আরও দেখুন
একেবারে অন্যরকম দেখতে, এক গাছেই পাতার নানান রূপ! বাঁকুড়ার মানুষ আদর করে ডাকেন ‘মাথা পাগলা’ গাছ! দেখেছেন আপনি?
আরও দেখুন

প্রসঙ্গত, দেশে কেন্দ্রীয় সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে দেশীয় এলপিজি যথেষ্ট পরিমাণ রয়েছে এবং রান্নার গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, ‘‘রিফাইনারিগুলির সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করা হচ্ছে, অনেক ক্ষেত্রে ১০০%-এরও বেশি। পেট্রোল, ডিজেল, কেরোসিন, এটিএফ বা ফুয়েল অয়েলের কোনও ঘাটতি নেই। পেট্রল, ডিজেল, এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ), কেরোসিন এবং ফুয়েল অয়েলের সম্পূর্ণ প্রাপ্যতা নিশ্চিত করা হয়েছে। নন-হরমুজ সোর্সিং থেকে অপরিশোধিত আমদানি প্রায় ৭০%-তে পৌঁছেছে, যা সংঘাতের আগে ছিল ৫৫%’’৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
LPG Cylinder: গ্যাসের কালোবাজারি রুখতে কড়া ব্যবস্থা কলকাতা পুলিশের! না মানলে ফেঁসে যেতে পারেন মামলায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল