বাজেটের দিনেই ব্যাঙ্ক ধর্মঘট। মাস শেষের মত মাস পয়লাতেও অব্যাহত গ্রাহক হয়রানি। শনিবার দ্বিতীয় দিনের ব্যাঙ্ক ধর্মঘটে ব্যাহত ব্যাঙ্ক পরিষেবা। বন্ধ বেশিরভাগ এটিএম। টাকা তুলতে এসে খালি হাতেই ফিরতে হয় গ্রাহকদের। মাইনে কিংবা পেনশন তোলাও শিকেয় উঠেছে।
বেতন-বৃদ্ধি সহ একাধিক দাবিতে ধর্মঘট। শহরের এদিক ওদিক বিভিন্ন জায়গায় ব্যাঙ্কের ঝাঁপ বন্ধ। ব্যাঙ্কের গেটের সামনে পিকেটিং। স্লোগান ব্যাঙ্ক কর্মী ও অফিসার সংগঠনগুলির। ভোগান্তির এখানেই শেষ নয়। দাবি না মিটলে, মার্চে ফের তিনদিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক সংগঠনগুলির যৌথ মঞ্চ।
advertisement
Location :
First Published :
Feb 01, 2020 6:08 PM IST
