TRENDING:

CM Mamata Banerjee: ভোটের আগেই বড় পদক্ষেপ রাজ্য সরকারের, পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য পাঁচ নতুন পর্ষদের ঘোষণা!

Last Updated:

এই প্রসঙ্গে নিজের সোশ্যাল মিডিয়া এক্সে তিনি লেখেন, "আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমাদের সরকার শীঘ্রই মুণ্ডা (ST), কোরা (ST), ডোম (SC), কুম্ভকার (OBC) এবং সদগোপ (OBC)—এই সম্প্রদায়গুলির জন্য পাঁচটি নতুন ‘সাংস্কৃতিক ও উন্নয়ন পর্ষদ’ গঠন করতে চলেছে। এরপরে তিনি আরও লেখেন, " এই সম্প্রদায়গুলি বাংলার প্রাণবন্ত সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তাঁদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এবারে পশ্চিমবাংলার পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য পাঁচটি নতুন ‘সাংস্কৃতিক ও উন্নয়ন পর্ষদ’ গঠনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোোপাধ্যায়৷
advertisement

এই প্রসঙ্গে নিজের সোশ্যাল মিডিয়া এক্সে তিনি লেখেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমাদের সরকার শীঘ্রই মুণ্ডা (ST), কোরা (ST), ডোম (SC), কুম্ভকার (OBC) এবং সদগোপ (OBC)—এই সম্প্রদায়গুলির জন্য পাঁচটি নতুন ‘সাংস্কৃতিক ও উন্নয়ন পর্ষদ’ গঠন করতে চলেছে।

এরপরে তিনি আরও লেখেন, ” এই সম্প্রদায়গুলি বাংলার প্রাণবন্ত সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তাঁদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন।”

advertisement

advertisement

পর্ষদগুলির ঠিক কী কাজ সেই বিষয়েও ব্যাখ্যা করেন তিনি, “এই পর্ষদগুলি সংশ্লিষ্ট সম্প্রদায়গুলির অনন্য ভাষা ও ঐতিহ্যকে রক্ষা করার পাশাপাশি তাঁদের জন্য উন্নত শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করবে। এগুলি তাঁদের প্রথাগত অধিকারসমূহকে সুরক্ষিত রাখবে এবং তাঁদের আরও সামগ্রিক আর্থ-সামাজিক অগ্রগতির পথ প্রশস্ত করবে।”

একইসঙ্গে তিনি আরও বলেন ২০১৩ সাল থেকে এমন আরও অনেক পর্ষদ গঠন করা হয়েছিল। এই প্রসঙ্গে তিনি বলেন, “২০১৩ সাল থেকে আমরা আমাদের পিছিয়ে পড়া সম্প্রদায়গুলির সার্বিক উন্নয়নের লক্ষ্যে অনুরূপ বহু পর্ষদ গঠন করেছি।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দাঁতনের হলুদ পান টেক্কা দিচ্ছে বেনারসি পানকে! বিশেষ পদ্ধতিতে মাসের পর মাস সতেজ থাকছে পাতা
আরও দেখুন

তিনি আরও বলেন, “মা, মাটি, মানুষ-এর প্রতি আমাদের অঙ্গীকারের অর্থ হল—আমরা এই বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ যে, কোনো সম্প্রদায়ই যেন উন্নয়নের দৌড়ে পিছিয়ে না পড়ে। আমাদের লক্ষ্য অত্যন্ত সহজ ও সরল: অন্তর্ভুক্তিমূলক অগ্রগতি এবং অবিচল সমর্থনের মাধ্যমে প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানো।”

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
CM Mamata Banerjee: ভোটের আগেই বড় পদক্ষেপ রাজ্য সরকারের, পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য পাঁচ নতুন পর্ষদের ঘোষণা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল