'আগে বিমান দা'র গাড়ি আসুক...', নিজের গাড়িকে বারণ করে বিমান বসুকে গাড়িতে তুলে দিলেন মমতা, 'থ্যাঙ্ক ইউ' বললেন বিমান, রাজ্যপালের শপথে বিরল সৌজন্য
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Mamata Biman: বৃহস্পতিবার রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরেই লোকভবন তথা রাজভবনের অন্দরে একের পর এক দেখা গেল সৌজন্যের বিরল ছবি। তৃতীয় সারিতে বসা বিমান বসুকে ডেকে সামনের সারিতে নিয়ে আসেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেই এগিয়ে দেন মেয়রের জন্য নির্ধারিত আসন। এই নিয়েই এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে কী লিখলেন কুণাল ঘোষ?
advertisement
1/8

বৃহস্পতিবার কলকাতার লোকভবন এ শপথ নেন রাজ্যের নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। আর এই শপথ বাক্য পাঠ অনুষ্ঠানেই একের পর এক এক দেখা গেল সৌজন্যের বিরল দৃশ্য।
advertisement
2/8
এদিন রাজ্যপালকে শপথবাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রমুখ।
advertisement
3/8
এদিন এই শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরেই লোকভবন তথা রাজভবনের অন্দরে একের পর এক দেখা গেল সৌজন্যের বিরল ছবি। তৃতীয় সারিতে বসা বিমান বসুকে ডেকে সামনের সারিতে নিয়ে আসেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেই এগিয়ে দেন মেয়রের জন্য নির্ধারিত আসনটি।
advertisement
4/8
সূত্রের খবর, বিমান বসুর কাছে এসে মমতা বলেন, “বিমান দা পিছনে কেন? বিমান দা আপনি সামনে আসুন না।” এরপরেই প্রবীণ নেতাকে একদম সামনের সারিতে নিয়ে আসেন মমতা। দেখা যায়, পরপর তিনটি আসনে ক্রমান্বয়ে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
advertisement
5/8
সৌজন্যের এই বিরল নজির নিয়ে এক্স হ্যান্ডেলে এরপরেই একটি পোস্ট দেন কুণাল ঘোষ। তাঁর পোস্টেই আসল কারণ ব্যাখ্যা করে মমতার সৌজন্যের নজির নিয়ে মন্তব্য করে পাল্টা সিপিআইএমকে কটাক্ষ করতেও ছাড়েননি কুণাল। ব্যাখ্যা করেছেন আর এক সৌজন্যের দৃশ্য।
advertisement
6/8
কুণাল তাঁর পোস্টে জানান, অনুষ্ঠান শেষে বিমান বসু যখন তাঁর গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন তখনও মুখ্যমন্ত্রী নিজের গাড়ি আগে আসতে বারণ করে বিমানবাবুর গাড়ি আগে পাঠাতে বলেন। গাড়ি এলে তাঁকে তুলে দেন। বিমানবাবু বলেন,' থ্যাঙ্ক ইউ।' এরপরই নিজের গাড়ি আনিয়ে গাড়িতে ওঠেন মুখ্যমন্ত্রী।
advertisement
7/8
কুণালের পোস্টে লেখা হয়, "মুখ্যমন্ত্রী দেখেন বিমানবাবু গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে। মুখ্যমন্ত্রী নিজের গাড়ি আগে আসতে বারণ করে বিমানবাবুর গাড়ি আগে পাঠাতে বলেন। গাড়ি এলে তাঁকে তুলে দেন। বিমানবাবু বলেন,' থ্যাঙ্ক ইউ।' এরপর নিজের গাড়ি আনিয়ে ওঠেন মুখ্যমন্ত্রী।
advertisement
8/8
বিমান বসুকে সামনের আসনে বসতে আমন্ত্রণ জানানো নিয়েও তাঁর বক্তব্য, বিমান বসু যে আসনে বসেছিলেন, আদতে সেই আসনটি নির্ধারিত ছিল মেয়রের জন্য। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সৌজন্যের কথাও লেখেন কুণাল। তাঁর পোস্টে কুণাল লেখেন, "আসনটি ছিল মূলত মেয়র ফিরহাদ হাকিমের জন্য নির্ধারিত। তিনি রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসেননি। তাই তাঁর চেয়ার খালি ছিল। বিমান বসুর জন্য সেই চেয়ার থেকে তাঁর নাম সরিয়ে বিমান বসুকে বসিয়েছেন মুখ্যমন্ত্রী। নিজের সামাজিক মাধ্যমে এই গোটা ঘটনাপ্রবাহ উল্লেখ করে পোস্ট করেছেন কুণাল। সঙ্গে ছবিও শেয়ার করেন। আর সেখান থেকেই সিপিএমকে দিলেন সৌজন্যের পাঠ। সিপিএমকে বিঁধে কুণালের বক্তব্য, ” সিপিএম দেখেও শেখে না, ঠেকেও শেখে না। শুধু মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় ফেরেব্বাজিতে আছে ওরা।”