TRENDING:

কোনও মতে এক-তরকারি ভাত! গ্যাস নেই, অসহায় রাইটার্স বিল্ডিংয়ের ক্যান্টিন! বন্ধ করে দিতেই হবে? আক্ষেপ কর্মীদের!

Last Updated:

Kolkata Writer's Building Canteen: মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে কলকাতার রাইটার্স বিল্ডিং ও আইআইআইএস ডব্লিউবিএম-এর ক্যান্টিনে গ্যাসের সঙ্কট দেখা দিয়েছে। ক্যান্টিন বন্ধের মুখে, ছাত্রছাত্রীরা বিপাকে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার প্রভাব এবার পড়তে শুরু করেছে কলকাতাতেও। বাণিজ্যিক গ্যাসের সঙ্কটে কার্যত অসহায় হয়ে পড়েছে ঐতিহাসিক রাইটার্স বিল্ডিংয়ের ক্যান্টিন। গ্যাস না পাওয়ায় ক্যান্টিন চালানোই দুষ্কর হয়ে উঠেছে বলে জানাচ্ছেন কর্তৃপক্ষ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, দু’-এক দিনের মধ্যে ক্যান্টিন বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনও উপায় নাও থাকতে পারে।
কোনও মতে এক-তরকারি ভাত! গ্যাস নেই, অসহায় রাইটার্স বিল্ডিংয়ের ক্যান্টিন! বন্ধ করে দিতেই হবে? আক্ষেপ কর্মীদের!
কোনও মতে এক-তরকারি ভাত! গ্যাস নেই, অসহায় রাইটার্স বিল্ডিংয়ের ক্যান্টিন! বন্ধ করে দিতেই হবে? আক্ষেপ কর্মীদের!
advertisement

ক্যান্টিন কর্মী পার্থ দে ও তপন মাইতি জানান, বর্তমানে বাজারে বাণিজ্যিক গ্যাস পাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে। যে সিলিন্ডারের দাম সাধারণত প্রায় ২০০০ টাকা, সেটিই কিনতে হচ্ছে প্রায় ৫৪০০ টাকায়। প্রায় তিনগুণ দামে গ্যাস কিনতে হলেও এখনও পর্যন্ত ক্যান্টিনের কোনও মেনুর দাম বাড়ানো হয়নি। তবে এই অবস্থায় দীর্ঘদিন পরিষেবা চালিয়ে যাওয়া সম্ভব নয় বলেই দাবি ক্যান্টিন পরিচালকদের।

advertisement

বাঁকুড়া–পুরুলিয়ায় অ্যাডজুডিকেশন প্রায় শেষ, ১৭ বিচারককে অন্য জেলায় পাঠাচ্ছে হাইকোর্ট!

গ্যাসের অভাবে রান্নার পরিমাণও অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। আগে যেখানে পাঁচ থেকে ছয় ধরনের তরকারি এবং একাধিক মাছের পদ, এমনকি মাটনও নিয়মিত রান্না হত, এখন সেখানে কোনোরকমে এক-দু’টি তরকারি বানানো হচ্ছে। বর্তমানে মূলত ডিম, রুই মাছ এবং চিকেন দিয়েই সীমিত মেনু চালানোর চেষ্টা চলছে।

advertisement

মার্কিন-ইজরায়েল হামলায় পা হারিয়ে কোমায় চলে গেলেন মোজতবা খামেনেই? ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে বিরাট শোরগোল

প্রতীকী ছবি

এদিকে একই সমস্যার জেরে কলকাতার অন্যতম পুরনো শিক্ষা প্রতিষ্ঠান আইআইআইএস ডব্লিউবিএম-এর ক্যান্টিনও গত তিন দিন ধরে বন্ধ রয়েছে। ক্যান্টিনের সামনে নোটিশ টাঙিয়ে জানানো হয়েছে, গ্যাসের অভাবে পরিষেবা আপাতত বন্ধ রাখতে হচ্ছে। ফলে বিপাকে পড়েছেন ছাত্রছাত্রীরা। অধ্যাপকরাও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

advertisement

এই ক্যান্টিন থেকেই প্রতিদিন সকালের জলখাবার, দুপুরের খাবার থেকে বিকেলের স্ন্যাক্স—সবই পেতেন পড়ুয়ারা। চা বা কফির আড্ডাও ছিল ক্যাম্পাস জীবনের অঙ্গ। কিন্তু ক্যান্টিন বন্ধ হয়ে যাওয়ায় এখন পড়ুয়াদের অনেকেই বাড়ি থেকে খাবার নিয়ে আসছেন, কেউ আবার বাইরে গিয়ে খেতে বাধ্য হচ্ছেন। তবে গ্যাসের সঙ্কটের প্রভাব বাইরের দোকানগুলিতেও পড়তে শুরু করায় সেখানেও সব খাবার মিলছে না বলে অভিযোগ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এসআইআর ঘিরে মোথাবাড়িতে নজিরবিহীন কাণ্ড! এন‌আইএ তদন্তে কী উঠে এল? জানুন
আরও দেখুন

এখন গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার দিকেই তাকিয়ে রয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীরা। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, সেই প্রতীক্ষাতেই দিন গুনছে সবাই।

বাংলা খবর/ খবর/কলকাতা/
কোনও মতে এক-তরকারি ভাত! গ্যাস নেই, অসহায় রাইটার্স বিল্ডিংয়ের ক্যান্টিন! বন্ধ করে দিতেই হবে? আক্ষেপ কর্মীদের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল