একইসঙ্গে অভিষেকের তীব্র নিশানা, “আর বিজেপির দ্বিতীয় ইঞ্জিনটি চলে AIMIM, ISF এবং AJUP-এর মতো স্থানীয় দালালদের কাজে লাগিয়ে—যাদের উদ্দেশ্য হল সাম্প্রদায়িক বিভেদ উসকে দেওয়া, অশান্তি সৃষ্টি করা, ভোট ভাগ করে দেওয়া এবং শেষমেশ বিজেপির হাতেই সুবিধা তুলে দেওয়া। কিন্তু বাংলার মানুষ এই নোংরা খেলাটিকে পুরোপুরি ধরে ফেলেছে।”
advertisement
এর আগে সম্প্রতি ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ভোটার তালিকা নিয়ে ‘নোংরা খেলা’-য় এখন সিদ্ধহস্ত বিজেপি, এবং দিল্লি ও মহারাষ্ট্রে সেই প্রক্রিয়ার মহড়া চালানোর পর এবার বাংলায় ‘আসল ম্যাচ’ খেলছে তারা।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ভোটার তালিকা নিয়ে কারচুপির নোংরা খেলায় বিজেপি এখন সিদ্ধহস্ত। দিল্লি এবং মহারাষ্ট্রে তারা এর মহড়া সেরে নিয়েছে। আর এখন বাংলায় তারা খেলছে আসল ম্যাচ।” তাঁর দাবি, মহারাষ্ট্রে গত পাঁচ বছরে যেখানে প্রায় ৪৩ লক্ষের কিছু বেশি ভোটার যুক্ত হয়েছিলেন, সেখানে মাত্র পাঁচ মাসের ব্যবধানে আরও ৪০ লক্ষের বেশি ভোটার যুক্ত হয়েছেন। একইভাবে দিল্লিতেও চার বছরে যুক্ত হওয়া ভোটারের সংখ্যার প্রায় সমান ভোটার মাত্র সাত মাসেই তালিকাভুক্ত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
