TRENDING:

Indigo Flight: কলকাতা বিমানবন্দরে পৌঁছে বুকে ব্যথা! হাসপাতালে মৃত্যু বিমানযাত্রীর... পরিবার নিয়ে বেঙ্গালুরু যাওয়া হল না আর

Last Updated:

কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বেঙ্গালুরু যাওয়ার পথে এক যাত্রীর মৃত্যু। বুকে ব্যথা অনুভব করলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই মৃত্যু হয় তাঁর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কলকাতা বিমানবন্দরে শুক্রবার সকালে বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর বিমানে কলকাতা থেকে পরিবার নিয়ে বেঙ্গালুরু  যাচ্ছিলেন বছর ৬০-এর এক যাত্রী। কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পরেই ওই যাত্রী বুকে ব্যথা অনুভব করে। এরপরে কলকাতা বিমানবন্দরের চিকিৎসকরা প্রাথমিকভাবে তাকে চিকিৎসা প্রদান করে। পরবর্তী সময়ে বিমানবন্দর সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
News18
News18
advertisement

সম্প্রতি ইন্ডিগো বিপর্যয়ের জেরে বহু বিমান বাতিল হচ্ছে। কলকাতা বিমানবন্দর থেকে বাতিল হয় ইন্ডিগোর ৭৬টি উড়ান। আজও চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা, ইন্ডিগোর বিরুদ্ধে উগড়ে দেন ক্ষোভ। আগে থেকে জানানো হচ্ছে না, অভিযোগ যাত্রীদের। বিমানবন্দরে এসে জানতে পারছেন, দাবি অধিকাংশ যাত্রীর। সেই ঘটনার পরে ফের শিরোনামে ইন্ডিগো। শুক্রবার পরিবার নিয়ে কলকাতা থেকে বেঙ্গালুরু যাচ্ছিলেন এই ব্যক্তি। বিমানবন্দর সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বুকে ব্যথা হচ্ছিল বলে জানিয়েছেন তিনি।

advertisement

সম্প্রতি এক জার্মান নাগরিক এম. বুহলার গভীর রাত থেকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি থাকার পরে  মৃত্যু হয় তাঁর। তাঁকে কলকাতা বিমানবন্দরে ভিয়েতনাম এয়ারলাইন্সের একটি বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছিল।

সেরা ভিডিও

আরও দেখুন
১৬ কোটিতে ১২০ ফুট লম্বা পাকা সেতু! এবার ইছামতির ওপর দিয়েই অনায়াসে পারাপার স্বরূপনগরে, উদ্বোধন কবে?
আরও দেখুন

চিকিৎসার জরুরি অবস্থার কারণে বিমানটি কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানটি ফ্রাঙ্কফুর্ট থেকে হ্যানয় যাচ্ছিল। ওই যাত্রী একাই ভ্রমণ করছিলেন। সূত্র অনুযায়ী, যাত্রীটি মস্তিষ্কের রক্তক্ষরণে ভুগছিলেন। এরপর থেকে তিনি ই.এম. বাইপাসের এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ট্রেনে বা প্লেনে এরকম অসুস্থ হওয়ার ঘটনা ঘটতেই থাকে। তবে বিমানে মৃত্যর কারণে ছড়িয়েছে চাঞ্চল্য।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Indigo Flight: কলকাতা বিমানবন্দরে পৌঁছে বুকে ব্যথা! হাসপাতালে মৃত্যু বিমানযাত্রীর... পরিবার নিয়ে বেঙ্গালুরু যাওয়া হল না আর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল