TRENDING:

Mamata Banerjee: বাফটায় উজ্জ্বল ‘বুং’! ‘ইতিহাস সৃষ্টি করেছে...’, সেরার শিরোপা জয়ী ছবিকে নিয়ে বিশেষ পোস্ট মমতার, কী লিখলেন মুখ্যমন্ত্রী?

Last Updated:

Mamata Banerjee: সেরা শিশু ও পারিবারিক চলচ্চিত্রের (Best Children’s & Family Film) জন্য বাফটা পুরস্কার (ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস অ্যাওয়ার্ড) জিতে নিল মণিপুরী ভাষার ছবি ‘বুং’৷ এক্স হ্যান্ডেলে এদিন ‘বুং’-কে নিয়ে বিশেষ পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বাফটা-র(BAFTA 2026) মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করেছে ‘বুং’৷ সেরা শিশু ও পারিবারিক চলচ্চিত্রের (Best Children’s & Family Film) জন্য বাফটা পুরস্কার (ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস অ্যাওয়ার্ড) জিতেছে মণিপুরী ভাষার ছবি ‘বুং’৷ অসাধারণ সাফল্যের জন্য ‘বুং’-এর অভিনেতা এবং কলাকুশলীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
বাফটায় উজ্জ্বল ‘বুং’! ‘ইতিহাস সৃষ্টি করেছে...’, সেরার শিরোপা জয়ী ছবিকে নিয়ে বিশেষ পোস্ট মমতার, কী লিখলেন মুখ্যমন্ত্রী?
বাফটায় উজ্জ্বল ‘বুং’! ‘ইতিহাস সৃষ্টি করেছে...’, সেরার শিরোপা জয়ী ছবিকে নিয়ে বিশেষ পোস্ট মমতার, কী লিখলেন মুখ্যমন্ত্রী?
advertisement

এক্স হ্যান্ডেলে এদিন ‘বুং’-কে নিয়ে একটি পোস্ট করেছেন মমতা৷ মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘২০২৬ সালের BAFTA Awards-এ মণিপুরী চলচ্চিত্র ‘বুং’ ইতিহাস সৃষ্টি করেছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। সমস্ত বাধা-বিপত্তিকে অতিক্রম করে এই চলচ্চিত্রটি সেরা শিশু ও পারিবারিক চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়েছে, এবং এই মর্যাদাপূর্ণ বিভাগে বিজয়ী হওয়া প্রথম ভারতীয় প্রযোজনা হিসেবে নতুন নজির গড়েছে।

advertisement

আরও পড়ুন: ক্ষমতা পেয়েই বাংলাদেশের সেনাবাহিনীতে বড় পরিবর্তন তারেকের! ভারতই যে ‘বন্ধু’, বুঝিয়ে দিলেন এক পদক্ষেপেই! কী ঘটল জানেন?

‘বুং’-এর সমস্ত অভিনেতা, অভিনেত্রী এবং কলাকুশলীদের জানাই আন্তরিক অভিনন্দন! গোটা দেশকে গর্বিত করেছেন আপনারা’’৷

প্রসঙ্গত, ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত, মণিপুরী আবেগঘন নাটক “বুং” আর্কো, লিলো অ্যান্ড স্টিচ এবং জুট্রোপলিস ২ এর মতো জনপ্রিয় আন্তর্জাতিক মনোনীত সিনেমাকে পেছনে ফেলে সেরার শিরোপা জিতে নিয়েছে৷

advertisement

আরও পড়ুন: যাদবপুরের পড়ুয়ারা সাবধান! শিক্ষক নিগ্রহের পরই কড়া নির্দেশিকা জারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের! কী কী নিয়ম এবার মানতেই হবে?

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

বাফটা ২০২৬ পুরষ্কার, এটি ভারতীয় চলচ্চিত্রের জন্য, বিশেষ করে উত্তর-পূর্বের সিনেমার জন্য একটি বড় অর্জন। এটি দেখায় যে ভারতের এই অঞ্চলের সহজ এবং খাঁটি গল্পগুলি বিশ্বজুড়ে দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। ফারহান আখতার তাঁর স্ত্রী শিবানী দান্ডেকরের সঙ্গে এই সম্মানীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: বাফটায় উজ্জ্বল ‘বুং’! ‘ইতিহাস সৃষ্টি করেছে...’, সেরার শিরোপা জয়ী ছবিকে নিয়ে বিশেষ পোস্ট মমতার, কী লিখলেন মুখ্যমন্ত্রী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল