TRENDING:

‘এই তদন্তে ভরসা নেই', প্রাক্তন বিচারপতির পুত্রকে বেদম মারে কোমর ভেঙে দেওয়া! বড় নির্দেশ হাইকোর্টের

Last Updated:

অবসরপ্রাপ্ত বিচারপতির পুত্র তথা সরকারি আইনজীবী এম এন রায়কে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অবসরপ্রাপ্ত বিচারপতির পুত্র তথা সরকারি আইনজীবী এম এন রায়কে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। সেই মামলায় গোয়েন্দা বিভাগের তদন্ত চাইল আদালত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘‘বিধাননগর পূর্ব থানার ওপর এই তদন্তে ভরসা নেই। বিধাননগর গোয়েন্দা বিভাগের রিপোর্ট চাই।’’
‘এই তদন্তে ভরসা নেই, গোয়েন্দা বিভাগের রিপোর্ট চাই’, প্রাক্তন বিচারপতির পুত্র, আইনজীবীকে মারধর কাণ্ডে বড় নির্দেশ
‘এই তদন্তে ভরসা নেই, গোয়েন্দা বিভাগের রিপোর্ট চাই’, প্রাক্তন বিচারপতির পুত্র, আইনজীবীকে মারধর কাণ্ডে বড় নির্দেশ
advertisement

ডেপুটি কমিশনার (ডিসি) ডিটেকটিভ ডিপার্টমেন্ট( ডিডি) বিধাননগরের নজরদারিতে তদন্তের নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষে’র। ডিসি ডিডি কে তদন্তের অগ্রগতি রিপোর্ট পেশের নির্দেশ। আগামী শুক্রবার তদন্তের অগ্রগতি রিপোর্ট পেশ করতে নির্দেশ দিল আদালত। ওইদিনই এই মামলার ফের শুনানি হবে।

আরও পড়ুন: যখন তখন, যেখানে সেখানে পড়ে যাচ্ছে কালশিটে? কোন ভিটামিনের অভাবে হয় জানেন? কোনও বড় রোগের লক্ষণ নয় তো! এখনই জানুন

advertisement

এ প্রসঙ্গে আক্রান্তে’র আইনজীবী অনিন্দ্য লাহিড়ী জানান, ‘‘অভিযুক্ত পুলিশ সজোরে লাথি মারার জন্যই ফিমার বোন শরীরের শক্তিশালী হাড় ভেঙেছে।’’ বিচারপতি জানান, ‘‘পুলিশ কে সমস্ত নথি কী তুলে দেওয়া হয়েছে?’’ ‘‘গতকাল বিকেলে হাসপাতাল থেকে ছাড়া। ৮ সপ্তাহ রেস্টে থাকতে বলা হয়েছে। এই সমস্ত নথি হলফনামা আকারে আদালতে পেশ করা হয়েছে’’, জানালেন আইনজীবী।

advertisement

আরও পড়ুন: বর্ষায় চাল, আটায় গিজগিজ করছে ছোট ছোট পোকা! কৌটোতে ফেলে দিন এই জিনিস, ১ টাকাও খরচ নেই, রান্নাঘরের ব্রহ্মাস্ত্রেই ছুটে পালাবে সবপোকা

বিচারপতি জানান, ‘‘এই মুহূর্তে মামলায় কি চাওয়া হচ্ছে আদালতের থেকে?’’ ‘‘হাইকোর্টের নজরদারিতে পুরো তদন্ত। আদালতের অনুমতি ছাড়া চার্জশিট পেশ নয়’’, জানিয়ে দিলেন আইনজীবী। এখন অভিযোগ তোলা হচ্ছে অভিযোগ অনুযায়ী চার্জ আনা হয়নি৷ স্কাফল হয়েছে। ধস্তাধস্তি চিহ্ন উভয় তরফে। হাসপাতালে ভর্তি পুলিশ ও হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

‘‘কখন তদন্তভার বদল হয়েছে?’’, জানতে চান আইনজীবী। উত্তরে রাজ‍্যের আইনজীবী জানান, ‘‘FIR সঙ্গে সঙ্গেই বিধাননগর গোয়েন্দা বিভাগে তদন্ত তুলে দেওয়া হয়েছে। তাহলে বিধাননগর পূর্ব থানা কীভাবে রিপোর্ট পেশ করছে আদালত? বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন হয়েছে এটা জানাতেই বিধাননগর পূর্ব থানা পুলিশ রিপোর্ট পেশ করেছে’’, জানালেন রাজ‍্যের আইনজীবী। বিচারপতি ঘোষ জানালেন, ‘‘বিধাননগর পূর্ব থানার ওপর ভরসা করছে না আদালত। নতুন তদন্তকারী অফিসারের রিপোর্ট দেখতে চাই।’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
‘এই তদন্তে ভরসা নেই', প্রাক্তন বিচারপতির পুত্রকে বেদম মারে কোমর ভেঙে দেওয়া! বড় নির্দেশ হাইকোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল