TRENDING:

BJP: তৃণমূল বনাম বিজেপি নয়, বরং তৃণমূল বনাম বাংলার মানুষ! কোন রণকৌশল সাজাচ্ছে পদ্মশিবির?

Last Updated:

আগামী বছর বাংলার বিধানসভা নির্বাচনে শাসক তৃণমূল কংগ্রেসের সঙ্গে মানুষের লড়াই, এই ন্যারেটিভ তৈরি করতে মরিয়া বিজেপি। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আগামী বছর বাংলার বিধানসভা নির্বাচনে শাসক। তৃণমূল কংগ্রেসের সঙ্গে মানুষের লড়াই’, এই ন্যারেটিভ তৈরি করতে মরিয়া বিজেপি। সাম্প্রতিককালে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যর বক্তব্য থেকেই তা স্পষ্ট বোঝা গিয়েছে। সংবাদমাধ্যমের সামনে বর্তমানে যে ইস্যুই হোক না কেন, তা মালদহের রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি জ্বালানো হোক বা অন্য কোনও বিষয়, সবক্ষেত্রেই শমীকের মুখে এক কথা।
তৃণমূল বনাম বিজেপি নয়, বরং তৃণমূল বনাম বাংলার মানুষ ন্যারেটিভ তৈরির চেষ্টায় মরিয়া গেরুয়া শিবির
তৃণমূল বনাম বিজেপি নয়, বরং তৃণমূল বনাম বাংলার মানুষ ন্যারেটিভ তৈরির চেষ্টায় মরিয়া গেরুয়া শিবির
advertisement

শাসক দলের বাংলা বাঙালি ইস্যুর পাল্টা রণকৌশলে বাংলার মানুষকে তৃণমূলের সামনে দাঁড় করিয়ে এবারের বিধানসভা নির্বাচনকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। আবার রাজনৈতিক সমালোচকরা মনে করছেন, বঙ্গ বিজেপি নেতৃত্ব তৃণমূলের সঙ্গে সম্মুখ সময়ে পেরে উঠবে না বুঝতে পারছে। তৃণমূল বনাম বিজেপি এই বার্তা ভোটের ময়দানে ছড়িয়ে বিশেষ লাভ হবে না। তাই তৃণমূল বনাম বিজেপি নয়, বরং তৃণমূল বনাম বাংলার মানুষ এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টায় নেমে পড়েছে গেরুয়া শিবির। শেষ পর্যন্ত এই হাওয়া তুলতে বিজেপি কতটা সমর্থ হবে তা নিয়ে অবশ্য দলের অন্দরেই সংশয় রয়েছে।

advertisement

আরও পড়ুন: প্লাস্টিকের চেয়ারে তো রোজ বসেন, বলুন তো সমস্ত প্লাস্টিকের চেয়ারে ছিদ্র থাকে কেন? ডিজাইন নয়, ৯৯% লোকজনই আসল কারণ জানেন না

এবারে বাংলায় যে নির্বাচন হতে চলেছ সেটা সার্বিকভাবে তৃণমূল কংগ্রেস বনাম মানুষের লড়াই।গণভোটে বাংলার মানুষই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করবে, এই বার্তা এখন থেকেই মানুষের মধ্যে ছড়িয়ে দিতে কাজ শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি। দলের অন্তর্কলহ, আদি ও নব্যর লাগাতার দ্বন্দ্ব সামলে রাজ্য বিজেপি নেতৃত্ব ভোটের ময়দানে তৃণমূলকে কতটা চ্যালেঞ্জের মুখে ফেলতে পারবে, তা নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের রীতিমতো সংশয় রয়েছে। তার সঙ্গে গোদের উপর বিষফোঁড়া হয়ে উঠেছে বাংলা-বাঙালি ইস্যু।

advertisement

আরও পড়ুন: ইলিশ কিনে ট্রেনে উঠতেই এ কী হল! হঠাত্‍ পেছন থেকে একটা হাত এসে…ছেলের চোখের সামনেই যা হল মায়ের সঙ্গে, জানলে শিউরে উঠবেন

সেরা ভিডিও

আরও দেখুন
বারুইপুরে আন্তর্জাতিক শিল্প উৎসব, ৭ বিদেশি শিল্পীর আগমনে চাঁদের হাট, মফস্বল যেন বর্ণময় শিল্পাঙ্গন
আরও দেখুন

ভিনরাজ্যে, বলা ভাল বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর নির্যাতনের অভিযোগকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস যেভাবে মাঠে নেমেছে, তাতে রাজ্যে ইতিমধ্যেই বিজেপি বাংলা বিরোধী রাজনৈতিক দল এই ভাবনা দানা বাঁধতে শুরু করেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে রাজনৈতিক ভাবে এর প্রভাব কতখানি বিজেপি পাবে তা বোঝা যাবে আগামী নির্বাচনের পর।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP: তৃণমূল বনাম বিজেপি নয়, বরং তৃণমূল বনাম বাংলার মানুষ! কোন রণকৌশল সাজাচ্ছে পদ্মশিবির?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল