TRENDING:

রান্নার গ্যাসের সঙ্কটে শ্রাদ্ধবাসর...! ২০০০ টাকা দিয়ে ডোমেস্টিক গ্যাস কিনে খাওয়ানোর ব্যবস্থা আত্মীয়দের, উত্তর কলকাতায় হিমশিম পরিবার!

Last Updated:

LPG Gas Crisis: শ্রাদ্ধবাসরে গ্যাস সঙ্কট! গত ১লা মার্চ স্ট্রোক হয়ে ৬৫ বছর বয়সি বৃদ্ধা মায়ের মৃত্যু হয়। আজ ছিল শ্রাদ্ধানুষ্ঠান, আগামিকাল নিয়ম ভঙ্গ। কিন্তু তাতেই রান্না খাওয়ার জোগাড় করতে বিপদে পড়েছেন বাড়ির লোকজন। বাড়িতে আসা আত্মীয় স্বজনদের খাওয়ানোর ব্যবস্থা করতে গিয়ে রীতিমতো হিমশিম হাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এবার গ্যাসের সমস্যায় জেরবার শ্রাদ্ধবাসর। উত্তর কলকাতার মানিকতলা রাজা দীনেন্দ্র স্ট্রিটের পাল পরিবারে শ্রাদ্ধ বাসরের ব্যবস্থাপনায় কালঘাম ছুটল গৃহকর্তাদের। কমার্শিয়াল গ্যাস না পাওয়ায় দ্বিগুনেরও বেশি দাম দিয়ে ডোমেস্টিক গ্যাস কিনে শ্রাদ্ধ বাসরে আত্মীয় পরিবার পরিজনদেরকে খাওয়ানোর ব্যবস্থা করলেন তাঁরা।
শ্রাদ্ধবাসরে গ্যাস সঙ্কট
শ্রাদ্ধবাসরে গ্যাস সঙ্কট
advertisement

গত ১লা মার্চ স্ট্রোক হয়ে ৬৫ বছর বয়সি বৃদ্ধা মায়ের মৃত্যু হয়। আজ ছিল শ্রাদ্ধানুষ্ঠান, আগামিকাল নিয়ম ভঙ্গ। কিন্তু বাড়িতে আসা আত্মীয় স্বজনদের খাওয়ানোর ব্যবস্থা করতে গিয়ে রীতিমতো হিমশিম হাল। বাড়ির একটা গ্যাস এবং বাইরে থেকে ২০০০ টাকা দিয়ে ডোমেস্টিক গ্যাস কিনে খাওয়ানোর ব্যবস্থা করছেন তাঁরা। সোমবার থেকে পরিবারের রান্নাবান্না কী ভাবে চলবে তা নিয়ে দুশ্চিন্তায় পাল পরিবার।

advertisement

আরও পড়ুন: ‘আগে বিমান দা’র গাড়ি আসুক…’, নিজের গাড়িকে বারণ করে বিমান বসুকে গাড়িতে তুলে দিলেন মমতা, ‘থ্যাঙ্ক ইউ’ বললেন বিমান, রাজ্যপালের শপথে বিরল সৌজন্য

শহরে অপর একটি ঘটনায় গ্যাসের সমস্যার বুকিংয়ের জেরে গ্যাস সিলিন্ডার ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে গার্ডেনরিচ থানা এলাকাতে। ১০-১৫ জন মিলে গ্যাস সিলিন্ডার ভর্তি ডেলিভারি করতে যাওয়া ভ্যানটিকে ঘিরে নেয় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে ডিস্ট্রিবিউটার গার্ডেনরিচ থানায় খবর দেন। গার্ডেনরিচ থানার তরফ থেকে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে পুলিশ সূত্রে খবর। সিলিন্ডারও উদ্ধার করা সম্ভব হয়েছে।

advertisement

আরও পড়ুন: ‘সাপ’ বাড়ির চৌহদ্দিতে ঘেঁষবে না…! রান্নাঘরের ৫ জিনিসই ‘পঞ্চবাণ’, বিষধরের ছোবল থেকে বাঁচতে ছিটিয়ে দিন কোণায় কোণায়!

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

গ্যাস সংকটের আঁচ একাধিক মন্দিরের ভোগেও। তারাপীঠ মন্দিরে বন্ধের মুখে ভাণ্ডারা ভোগ। সর্বমঙ্গলা মন্দিরে ভক্তদের জন্য ভোগ বন্ধ করে দেওয়া হয়েছে রান্নার গ্যাসের অমিলের কারণে। আদ্যাপীঠ মন্দিরেও গ্যাসের বদলে উনুনে রান্না শুরু হয়েছে। দিঘার জগন্নাথ মন্দিরেও গ্যাস-সংকটের আঁচ পড়েছে, ৩ হাজারের বদলে ৭৫০ ভক্তকে ভোগ বিতরণ করা হবে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ!

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
রান্নার গ্যাসের সঙ্কটে শ্রাদ্ধবাসর...! ২০০০ টাকা দিয়ে ডোমেস্টিক গ্যাস কিনে খাওয়ানোর ব্যবস্থা আত্মীয়দের, উত্তর কলকাতায় হিমশিম পরিবার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল