TRENDING:

Kerosene at Ration Shops: গ্যাসের সঙ্কট কমাতে রাজ্য পেল ৪১৬৪ কিলো লিটার কেরোসিন, মিলবে রেশন দোকানেও! কত করে পড়বে দাম?

Last Updated:

লোকসভায় হরদীপ সিং পুরী আশ্বাস দেন, জ্বালানি নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। গত পাঁচ দিনে গ্যাসের উৎপাদনও বেড়েছে বলে দাবি তাঁর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এই পরিস্থিতিতে গ্যাসের অভাবে তৈরি হওয়া সমস্যার মোকাবিলায় বাজারে অতিরিক্ত পরিমাণে কেরোসিন জোগানের ব্যবস্থা করল কেন্দ্রীয় সরকার৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরী সংসদে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সঙ্কট মোকাবিলায় কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে অতিরিক্ত ৪৮ হাজার কিলোলিটার কেরোসিন তেল বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে৷
গ্যাস সঙ্কট মেটাতে অতিরিক্ত কেরোসিনের জোগান৷
গ্যাস সঙ্কট মেটাতে অতিরিক্ত কেরোসিনের জোগান৷
advertisement

এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করা হয়েছে ৪১৬৪ কিলোলিটার কেরোসিন৷ এই তেল রেশন দোকান অথবা পিডিএস দোকানগুলির মাধ্যমে গ্রাহকদের দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷

আরও পড়ুন: শহরে ২৫ দিন, গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়! সংসদে জানালেন পেট্র্রোলিয়াম মন্ত্রী

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে, তার উপর চাহিদা থাকলেও রান্নার গ্যাস মিলছে না৷ এই পরিস্থিতিতে রেশন থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা বা খাদ্য সাথী প্রকল্পে পাওয়া চাল, ডাল, আটা যাতে মানুষ রান্না করতে পারেন, তার জন্য অতিরিক্ত কেরোসিন সরবরাহের জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিল তাদের সংগঠন৷ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীকেও চিঠি দিয়েছিল তারা৷ এর পরই গতকাল রাজ্যগুলিকে অতিরিক্ত কেরোসিন বরাদ্দ করার কথা জানান পেট্রোলিয়াম মন্ত্রী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আড়াই বছর ভাত ছুঁয়েও দেখেননি...! কাজু-কিসমিস-খেজুরে ভরসা, প্রচারে ব্যস্ত এই তৃণমূল প্রার্থী
আরও দেখুন

বিশ্বম্ভর বাবু জানিয়েছেন, এই তেল মূলত কেরোসিন তেলের ডিলারদের মাধ্যমেই সাধারণ মানুষকে বিক্রি করা হবে৷ যেখানে কেরোসিন তেলের দোকান নেই, সেখানে রেশন দোকানের মাধ্যমেই এই তেল বিক্রি করা হবে৷ লিটার পিছু দাম পড়তে পারে ৬০ থেকে ৬৫ টাকা৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kerosene at Ration Shops: গ্যাসের সঙ্কট কমাতে রাজ্য পেল ৪১৬৪ কিলো লিটার কেরোসিন, মিলবে রেশন দোকানেও! কত করে পড়বে দাম?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল