ওই আওয়ামী লিগ নেতার পরিবার সূত্রে জানা গিয়েছে, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতায় আনা হয়েছিল। সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওই নেতার ভাই তথা সখিপুরের যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আতিকুর রহমান এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
advertisement
অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল জেলা রাজনীতির একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তিনি সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদের ভিপি হিসেবে দায়িত্ব পালন করায় নেতাকর্মীদের কাছে ‘ভিপি জোয়াহের’ নামেই অধিক পরিচিত ছিলেন। পরবর্তীতে তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
তাঁর মৃত্যুতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান জওয়াহারুল। এরপর ২০১৮ সালে টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন পেশায় আইনজীবী জওয়াহারুল। ২০২৪ সালের ৫ অগাস্টের পর তিনি ভারতে আসেন এবং কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন। পরবর্তীতে তাঁর স্ত্রী মেডিক্যাল ভিসায় কলকাতায় আসেন। তারপর থেকে স্ত্রীর সঙ্গে নিউটাউনেই বসবাস করতেন জওয়াহারুল। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ২১ ফেব্রুয়ারি দমদম এলাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেখানেই মৃত্যু হয় তাঁর।
