BJP Candidates List: ঘোষণা করে দিয়েছে তৃণমূল, এবার রাজ্যসভায় বাংলা থেকে কাকে প্রার্থী করছে বিজেপি জানেন? দিলীপ ঘোষ যা জানিয়ে দিলেন...
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
BJP Candidates List: রাজ্যসভা নির্বাচনে নিজেদের চার জন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে তৃণমূল। বিজেপি কবে ঘোষণা করবে, কাকেই বা প্রার্থী করবে, এবার তা নিয়েই মুখ খুললেন দিলীপ ঘোষ।
কলকাতা: রাজ্যসভার প্রার্থীতালিকা ঘোষণা করে বড় চমক দিল তৃণমূল কংগ্রেস৷ রাজ্যসভার চারটি আসনের জন্য বাবুল সুপ্রিয়, অভিনেত্রী কোয়েল মল্লিক, রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনাকা গুরুস্বামীকে মনোনীত করল রাজ্যের শাসক দল৷ পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার পাঁচটি আসন ফাঁকা রয়েছে৷ বিধায়ক সংখ্যার নিরিখে এর মধ্যে চারটি আসনেই তৃণমূলের জয় নিশ্চিত৷ একটি আসনে প্রার্থী দেওয়ার কথা বিজেপি-র৷ তবে বিজেপি-র হাতে যা বিধায়ক সংখ্যা রয়েছে, তাতে তাদের একটি আসনেই জয় নিশ্চিত৷ কিন্তু কবে প্রার্থী ঘোষণা করবে বিজেপি? কাকেই বা করবে? এবার তা নিয়েই মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
শনিবার ইকো পার্কে মর্নিং ওয়াক শেষে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়, বিজেপির রাজ্যসভার প্রার্থী কবে ঘোষণা হবে? তিনি বলেন, ”হয়ে যাবে, সব প্রসেসিং-এর মধ্যে আছে। নির্বাচনের আগেই ঘোষণা হবে।” তবে, কে প্রার্থী হবেন, তা নিয়ে মুখ খোলেননি দিলীপ ঘোষ।
advertisement
advertisement
এদিকে, তৃণমূলের রাজ্যসভায় মনোনীত প্রার্থী প্রাক্তন ডিজিপি রাজীব কুমার। সেই নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ কটাক্ষের সুরে বলেন, ”যে একুশে জুলাই তৃণমূল পালন করে, সেই শহিদ দিবসে যারা গুলি চালিয়েছেন, তাদের মমতা বন্দ্যোপাধ্যায় এমএলএ করেছেন, মন্ত্রী করেছেন। আর রাজীব কুমার তো ওঁকে (পড়ুন মমতা বন্দ্যোপাধ্যায়) সঙ্গ দিয়েছেন এত বছর। সমস্ত ভাল-মন্দতে সঙ্গে ছিলেন। তাঁকে তো পুরস্কার দেওয়া উচিত। তাই দিচ্ছেন।”
advertisement
সুপ্রিম কোর্টের আইনজীবী মানেকা গুরুস্বামীকেও প্রার্থী করেছে তৃণমূল। সেই প্রসঙ্গে দিলীপের জবাব, ”ঠিক আছে। রাজ্যসভায় যাকে খুশি পাঠাতে পারেন। পাঠিয়েওছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো অন্য রাজ্যের লোককে আগেও পাঠিয়েছিলেন। পশ্চিমবঙ্গের মানুষ এতদিন বোঝা বইছেন, এবার নামিয়ে দেবেন ইলেকশনে।”
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার পাঁচটি আসন ফাঁকা রয়েছে৷ বিধায়ক সংখ্যার নিরিখে এর মধ্যে চারটি আসনেই তৃণমূলের জয় নিশ্চিত৷ একটি আসনে প্রার্থী দেওয়ার কথা বিজেপি-র৷ তবে বিজেপি-র হাতে যা বিধায়ক সংখ্যা রয়েছে, তাতে তাদের একটি আসনেই জয় নিশ্চিত৷ ফলে তৃণমূল মনোননীত চারজন প্রার্থীরই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় যাওয়া কার্যত নিশ্চিত৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 28, 2026 9:50 AM IST











