IPL 2026 KKR New Captain: বদলে গেল সব অঙ্ক! কেকেআর অধিনায়ক কে হচ্ছেন? দৌড়ে ব্যাটার থেকে বোলার অনেকেই!
- Published by:Sudip Paul
Last Updated:
3 Star Players In Race To Became New Captain Of KKR In IPL 2026: গতবার অধিনায়ক হিসেবে খুব একটা সফল হতে পারেননি অজিঙ্কে রাহানে। এবার তার উপরই ভরসা রাখবে দল, নাকি নাইটরা পাবে নতুন নেতা।
advertisement
advertisement
রিঙকু সিং-কেও অধিনায়কত্বের বড় দাবিদার হিসেবে দেখা হচ্ছে। কেকেআরের হয়ে তার পারফরম্যান্স এবং দলের সংস্কৃতি সম্পর্কে ভালো বোঝাপড়া তাকে আলাদা করে তুলেছে। এছাড়া ঘরোয়া ক্রিকেটে, বিশেষ করে ইউপি টি-টোয়েন্টি লিগে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার। তাই অনেকেই মনে করছেন কেকেআরে নতুন অধিনায়ক হতে পারেন।
advertisement
তারকা স্পিনার বরুণ চক্রবর্তীর নামও আলোচনায় রয়েছে। তিনি ২০২৫-২৬ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তামিলনাড়ু দলকে নেতৃত্ব দিয়ে ভালো সাফল্য পেয়েছিলেন। তার এই পারফরম্যান্সের কারণে কেকেআর তাকে অধিনায়ক করার কথাও ভাবতে পারে। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞতার দিক বিবেচনা করে রাহানেকেই আবার অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার সম্ভাবনা বেশি।
advertisement
অজিঙ্কে রাহানে কেকেআরের অধিনায়ক হিসেবে আবারও এগিয়ে রয়েছেন। ২০২৫ মরশুমে তার পারফরম্যান্স অধিনায়ক হিসেবে খুব ধারাবাহিক না হলেও, ব্যাট হাতে দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন। তাই ফের ৩৭ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটারের ওপরই ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। শান্ত স্বভাব এবং দীর্ঘ অভিজ্ঞতার জন্যই তাকে তরুণ ও অনভিজ্ঞ কারও থেকে বেশি উপযুক্ত মনে করা হচ্ছে। ফলে টানা দ্বিতীয়বারের মতো তিনি দলের নেতৃত্বে থাকতে পারেন।







