সূত্রের খবর অনুযায়ী, ফের অটোর ভাড়া বাড়ানোয় যাত্রীদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে৷ যাত্রীদের কেউ কেউ জানিয়েছেন অসুবিধার কথা৷ কারও আবার ‘নো অবজেকশন’৷ ম্যাক্সিমাম ৩ টাকা, মিনিমাম ২ টাকা। ফুলবাগান থেকে মানিকতলা আগে ছিল ১৫, এখন ১৭ টাকা। গিরিশপার্ক ২০ টাকা এখন ২৩ টাকা।
advertisement
ক্রমাগত গ্যাসের দাম বৃদ্ধিতে অটোর ভাড়া বাড়া একরকম প্রত্যাশিতই ছিল৷ গত কয়েকদিনে পরপর দুবার দাম বাড়ানো হয়েছে অটো এলপিজির৷ কলকাতায় প্রতি লিটার এলপিজির দাম হল ৭০ টাকা ৬৮ পয়সা। এক ধাক্কায় ৮ টাকা করে বেড়ে গেল এলপিজির দাম। ২০ মার্চ অর্থাৎ শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে। যা বুধবার পর্যন্ত ছিল ৬২.৬৮ টাকা। এর আগেই গত সপ্তাহে ৫ টাকা দাম বৃদ্ধি হয়েছিল। অর্থাৎ, অল্প সময়ের মধ্যেই মোট ১৩ টাকা বেড়ে গেল অটোর জ্বালানির খরচ।
এলপিজি অটো গ্যাসের মূল্য বৃদ্ধি যেন গোদের উপর বিষফোঁড়া। কয়েকদিন আগেই ৫৭ টাকা ৬৮-পয়সা প্রতি লিটার এলপিজি অটো গ্যাস নিয়েছেন চালকেরা। কয়েকদিন আগেই বেরিয়েছিল দাম ৬২ টাকা ৬৮ পয়সা হয়েছিল। শুক্রবার একেবারে ৭০ টাকা ৬৮ পয়সা। এই মূল্যবৃদ্ধি সব পাম্পে হয়নি বলে দাবি অটোচালকদের। ১৩ টাকা মূল্য বৃদ্ধির থেকেও সমস্যা দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তিতিবিরক্ত অটোচালকেরা। আন্তর্জাতিক গ্যাস সঙ্কটে ইতিমধ্যেই সমস্যায় রান্নার গ্যাস থেকে জ্বালানির তেলে। সমস্যা বাড়ছে মধ্যবিত্তের।
