কমিশন সূত্রে খবর, চিঠিতে বলা হয়েছে, ট্রাইব্যুনাল গঠনের জন্য দ্রুত বাড়ি খুঁজতে হবে। জেলায় জেলায় এমন জায়গায় করতে হবে যাতে যাতায়াতের সুবিধা হয়। দ্রুত তা করতে হবে। প্রাক্তন বিচারপতিদের কাজের জন্য কর্মচারী ও আধিকারিক প্রয়োজন। তারও ব্যবস্থা দ্রুত করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, ট্রাইবুনাল নিয়েই মুখ্য সচিবকে চিঠি লিখলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।
advertisement
উল্লেখ্য, এর আগে গত ২৮ ফেব্রুয়ারি কমিশন যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল, তাতে বিবেচনাধীন ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম। সেই নামের নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারবিভাগীয় আধিকারিকদের নিয়োগ করার নির্দেশ দেয়। কমিশনের সূত্রে বারবারই আশ্বস্ত করা হচ্ছে যে, এই মুহূর্তে ঝড়ের গতিতে চলছে কাজ, রাজ্যে ৭০০ জনের বেশি বিচারক, অবসরপ্রাপ্ত বিচারক এই কাজে নিযুক্ত রয়েছেন।
সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা ট্রাইবুনালে আবেদন করে নাম তুলতে পারবেন। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইবুনাল গঠন করেছে কলকাতা হাইকোর্ট। এই তালিকায় নাম বাদ গেলে আপিল করা যাবে ট্রাইবুনালে। ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে রাজ্যের ২৩টি জেলার জন্য।
