TRENDING:

হাইকোর্টে যেতেই দিব্যেন্দু পেলেন 'নো ডিউ সার্টিফিকেট'...! এগরা থেকে বিজেপির হয়ে লড়বেন শুভেন্দুর ভাই, মনোনয়ন পেশের পথে রইল না বাধা

Last Updated:

Dibyendu Adhikari: হাইকোর্টে যেতেই দিব্যেন্দু পেলেন নো ডিউ সার্টিফিকেট, এগরা থেকে বিজেপির হয়ে লড়বেন শুভেন্দুর ভাই, মনোনয়ন পেশের পথে রইল না বাধা। যা জানাল রাজ্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মনোনয়ন পেশের পথে আর বাঁধা রইল না দিব্যেন্দু অধিকারীর। হাইকোর্টে মামলা করতেই ‘নো ডিউ সার্টিফিকেট’ পেলেন দিব্যেন্দু অধিকারী। একদিকে শুভেন্দু অধিকারী যখন নন্দীগ্রাম ও ভবানীপুর থেকে ভোটে দাঁড়িয়েছেন, অন্যদিকে ভাই দিব্যেন্দুকে এগরা থেকে প্রার্থী করেছে বিজেপি। অবশেষে সেই নো ডিউ সার্টিফিকেট পেলেন দিব্যেন্দু অধিকারী।
দিব্যেন্দু অধিকারী, বিজেপি, এগরা, শুভেন্দু অধিকারী, কলকাতা হাইকোর্ট, নো ডিউ সার্টিফিকেট, মনোনয়ন পেশের পথে রইল না বাধা,  শুভেন্দুর ভাই দিব্যেন্দু, বিজেপি প্রার্থী,  হাইকোর্টে যেতেই পেলেন নো ডিউ সার্টিফিকেট, মনোনয়ন পেশ, বিধানসভা ভোট
দিব্যেন্দু অধিকারী, বিজেপি, এগরা, শুভেন্দু অধিকারী, কলকাতা হাইকোর্ট, নো ডিউ সার্টিফিকেট, মনোনয়ন পেশের পথে রইল না বাধা, শুভেন্দুর ভাই দিব্যেন্দু, বিজেপি প্রার্থী, হাইকোর্টে যেতেই পেলেন নো ডিউ সার্টিফিকেট, মনোনয়ন পেশ, বিধানসভা ভোট
advertisement

এগরা বিধানসভার বিজেপি প্রার্থী বিরোধী দলনেতার ভাই দিব্যেন্দু অধিকারী। দিব্যেন্দুর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানান, “আগে জনপ্রতিনিধি থাকার কারণে নো ডিউ সার্টিফিকেট নেওয়াটা প্রয়োজন। নইলে মনোনয়ন পেশে সমস্যা হতে পারে। মনোনয়নের জন্য নির্দিষ্ট সময় এগিয়ে আসছে তাই কোনওরকম ঝুঁকি না নিয়েই মামলা করেন তাঁর মক্কেল। আজ বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও।

advertisement

আরও পড়ুন: ‘দুই’ তেলই ‘ব্রক্ষ্মাস্ত্র’…! বাড়ির আশেপাশে ঘেঁষবে না ‘সাপ’, বিষধরদের তাড়াতে নিন ৫ সঠিক ‘কৌশল’, নইলে গিজগিজ করবে বাড়িময়!

সেরা ভিডিও

আরও দেখুন
করিমপুরে উপচে পড়ল ভিড়...! কালী মন্দিরে পুজো দিয়েই কী করলেন অভিনেতা সোহম?
আরও দেখুন

সূত্রের খবর, প্রার্থী তালিকা প্রকাশের আগে থেকে নো ডিউ সার্টিফিকেট চাওয়া হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তা পাননি দিব্যেন্দু। তাই এই আবেদন নিয়ে ১০ মার্চ হাইকোর্টের দ্বারস্থ হন দিব্যেন্দু। আজ বিচারপতি কৃষ্ণা রাও’য়ের এজলাসে শুনানির জন্য মামলা উঠতেই বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারীর আইনজীবী বিল্লদল ভট্টাচার্যের হাতে নো ডিউ সার্টিফিকেটের একটি ফটো কপি তুলে দেয় রাজ্যের কৌঁসুলি। রাজ্যের তরফে জানানো হয়, ১৯ মার্চ ‘নো ডিউ সার্টিফিকেট’ ইস্যু করেছে। তাই প্রার্থীর হাতে পৌঁছতে আরও কয়েকটা দিন সময় লাগবে। নো ডিউ সার্টিফিকেটের কপি জমা নিয়ে আদালত মামলাটির নিষ্পত্তি করে দেয়। প্রসঙ্গত, জনপ্রতিনিধি একবার হলে, প্রাক্তন হতে পারেন নাও পারেন। সরকারের কাছে কোনও ডিউ তাঁর আছে কিনা সেই মর্মে একটি শংসাপত্র লাগে মনোনয়ন দাখিলের সময়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
হাইকোর্টে যেতেই দিব্যেন্দু পেলেন 'নো ডিউ সার্টিফিকেট'...! এগরা থেকে বিজেপির হয়ে লড়বেন শুভেন্দুর ভাই, মনোনয়ন পেশের পথে রইল না বাধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল