বাদল অধিবেশনের কার্যক্রম কী হতে চলেছে, তা ঠিক করতে বৃহস্পতিবার বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে বৈঠকে বসার কথা ছিল সর্বদল এবং বিজনেস অ্যাডভাইজারি কমিটির। কিন্তু, এদিনের বৈঠকেও আসেনি বিজেপি।
আরও পড়ুন : মোদির হাতে মাটি পেল ‘সিঁদুর গাছ’, ১৯৭১-এর যুদ্ধ মনে করিয়ে নিজের বাড়িতেই দিলেন ঠাঁই
বিধানসভা সূত্রের খবর, একাধিক গুরুত্বপূর্ণ বিল আসতে চলেছে এবারের বাদল অধিবেশনে। গঙ্গা ভাঙ্গন আর পানীয় জলের সমস্যা নিয়েও এবার দুটো মোশন আসার কথা।
advertisement
এদিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘উত্তাপ ছিল, উত্তাপ থাকবেই। লোকসভা-বিধানসভায় সেটা থাকবেই। বিধানসভা অচল হবে না। কেউ অচল করতে পারবেন না। আমি প্রত্যাশা করি, এমন আচরণ হবে না হাউজে, যেটা সমস্যা তৈরি করবে।’’
advertisement
Location :
West Bengal
First Published :
Jun 05, 2025 4:09 PM IST
