TRENDING:

Arpita Mukherjee: টাকা আমার নয়, অনুপস্থিতিতে- অজান্তে ঘরে টাকা ঢোকানো হয়েছে: বিস্ফোরক অর্পিতা

Last Updated:

যদিও কে সেই টাকা রেখেছে সে বিষয়ে কিছু বলার সুযোগ পাননি অর্পিতা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: উদ্ধার হওয়া প্রায় ৫০ কোটি টাকা কার? এই প্রশ্নেরই উত্তর খুঁজছিল ইডি৷ এরই মধ্যে এ দিন সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক দাবি করলেন অর্পিতা মুখোপাধ্যায়৷ জোকা ইএসআই হাসপাতালে মেডিক্যাল টেস্ট করাতে ঢোকার সময় সংবাদমাধ্যমের সামনেই অর্পিতা স্পষ্ট বললেন, 'এই টাকা আমার নয়৷ আমার অনুপস্থিতিতে এবং আমার অজান্তে আমার ঘরে টাকা ঢোকানো হয়েছে৷'
বিস্ফোরক দাবি অর্পিতার৷
বিস্ফোরক দাবি অর্পিতার৷
advertisement

যদিও কে সেই টাকা রেখেছে সে বিষয়ে কিছু বলার সুযোগ পাননি অর্পিতা৷ কিন্তু যেহেতু তিনি পার্থ চট্টোপাধ্যােয়র ঘনিষ্ঠ হিসেবে প্রমাণ পেয়েছে ইডি, তাই অর্পিতার এই স্বীকারোক্তিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর চাপ আরও বাড়ল৷

আরও পড়ুন: পার্থ- অর্পিতার মুখে কুলুপ! টাকা কার, উত্তর পেতে কালঘাম ছুটছে ইডি কর্তাদের

advertisement

অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় বাইশ কোটি টাকা৷ অন্যদিকে রথতলার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২৭ কোটি টাকারও বেশি৷ হেফাজতে নেওয়ার পর থেকেই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের থেকে টাকার উৎস জানার চেষ্টা করছে ইডি৷ যদিও পার্থ বা অর্পিতা কেউই এই প্রশ্নের জবাব দেননি বলে ইডি সূত্রে খবর৷ সূত্রের আরও দাবি, প্রথম থেকেই ইডি-র সামনে অর্পিতা দাবি করে আসছেন, তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হলেও ওই টাকা তাঁর নয়৷

advertisement

আরও পড়ুন: কবে থেকে পার্থর সঙ্গে যোগাযোগ? কীভাবে ঘনিষ্ঠতা? ইডির কাছে 'সব' বললেন অর্পিতা!

যদিও অর্পিতা মুখোপাধ্যায়ের এ দিনের দাবি ঘিরে যথেষ্ট প্রশ্ন থাকছেই৷ কারণ তাঁর অনুপস্থিতিতে কেউ কীভাবে তাঁর ফ্ল্যাটে ঢুকে কোটি কোটি টাকা রেখে গেল, সেই প্রশ্ন থেকেই যায়৷ সেক্ষেত্রে তাঁর ঘনিষ্ঠ কারও কাছেই ফ্ল্যাটের চাবি থাকত, এমন সম্ভাবনাই সামনে আসে৷ এই ঘনিষ্ঠ ব্যক্তিকে কে, সেটাই জানতে চায় ইডি৷

advertisement

গত শুক্রবার জোকা ইএসআই হাসপাতালে ঢোকানোর সময় কেঁদে ভাসিয়েছিলেন অর্পিতা৷ গত রবিবার অবশ্য চুপচাপই মেডিক্যাল টেস্ট করিয়ে ফিরে আসেন অর্পিতা৷ এ দিন অবশ্য মেডিক্যাল টেস্ট করাতে নিয়ে যাওয়ার সময় প্রথম থেকেই কিছু বলতে চাইছিলেন অর্পিতা৷ শেষ পর্যন্ত হাসপাতালে ঢোকার মুখে সংবাদমাধ্যমের সামনে এই বিস্ফোরক দাবি করেন তিনি৷ যদিও পার্থ চট্টোপাধ্যায়কে টাকা নিয়ে প্রশ্ন করা হলেও কোনও জবাব দেনন প্রাক্তন মন্ত্রী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টাকার অভাবে ফিরতে হচ্ছিল খালি হাতে, খুদেদের শখ মেটাতে উদয় থানার বড়বাবু!
আরও দেখুন

বিস্তারিত আসছে...

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Arpita Mukherjee: টাকা আমার নয়, অনুপস্থিতিতে- অজান্তে ঘরে টাকা ঢোকানো হয়েছে: বিস্ফোরক অর্পিতা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল