advertisement

Partha Chatterjee৷৷ Arpita Mukherjee: পার্থ- অর্পিতার মুখে কুলুপ! টাকা কার, উত্তর পেতে কালঘাম ছুটছে ইডি কর্তাদের

Last Updated:

প্রথম দফায় আগামিকাল ৩ অগাস্ট পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে হেফাজতে পেয়েছিল ইডি৷

টাকা নিয়ে মুখে কুলুপ পার্থ- অর্পিতার৷
টাকা নিয়ে মুখে কুলুপ পার্থ- অর্পিতার৷
#অনুপ চক্রবর্তী, কলকাতা: পার্থ চট্টোপাধ্যায় বলছেন উদ্ধার হওয়া টাকা তাঁর নয়৷ অর্পিতা মুখোপাধ্যায়ও বলছেন টাকার মালিক তিনি নন৷ তাহলে অর্পিতার টালিগঞ্জ ও রথতলার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া প্রায় ৫০ কোটি টাকা কার? আপাতত এই টাকার উৎস জানাই ইডি কর্তাদের মূল লক্ষ্য৷
প্রথম দফায় আগামিকাল ৩ অগাস্ট পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে হেফাজতে পেয়েছিল ইডি৷ কিন্তু এই পর্বে পার্থ এবং অর্পিতার থেকে উদ্ধার হওয়া টাকা নিয়ে কোনও তথ্য পাওয়ার আশা ছেড়েছেন তাঁরা৷
advertisement
advertisement
আজই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ফের মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে৷ গতকাল রাত পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে টানা জেরা করেছে ইডি৷ অর্পিতা মুখোপাধ্যায় গতকালও জেরায় দাবি করেছেন, এই বিপুল টাকা তাঁর নয়৷ এমনিতে পার্থ চট্টোপাধ্যায় ইডি জেরায় সেভাবে মুখ খুলছেন না৷ যদিও অর্পিতা মুখোপাধ্যায়ের থেকে ভুয়ো সংস্থা, ফ্ল্যাট, জমি সহ বিভিন্ন সম্পত্তির হদিশ পেলেও উদ্ধার হওয়া টাকা কার, সেই প্রশ্নের জবাব পায়নি ইডি৷ টাকা নিয়ে একই অবস্থান পার্থরও৷ আপাতত তাই দু' জনের জিজ্ঞাসাবাদ পর্বের ভিডিও রেকর্ডিং বয়ান আকারে লিপিবদ্ধ করছে ইডি৷ মেডিক্যাল চেক আপের পর আজ বিকেলে ফের পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে আলাদা আলাদা জেরা করা হতে পারে৷
advertisement
টাকা কার সেই প্রশ্নের উত্তর পাওয়া না গেলেও অর্পিতাকে জেরা করে বেশ কিছু তথ্য পেয়েছেন ইডি গোয়েন্দারা৷ আপাতত সেগুিলই যাচাই করা চলছে৷ এই সমস্ত তথ্য সিডি আকারে আদালতেও প্রমাণ হিসেবে জমা দিতে পারে ইডি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee৷৷ Arpita Mukherjee: পার্থ- অর্পিতার মুখে কুলুপ! টাকা কার, উত্তর পেতে কালঘাম ছুটছে ইডি কর্তাদের
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement