TRENDING:

Accident: ভয়াবহ দুর্ঘটনা রাজারহাটে! বাইক আরোহী দুই ভাইকে ধাক্কা গাড়ির, মর্মান্তিক মৃত্যু এক ভাইয়ের

Last Updated:

Accident: ঘটনাটি ঘটেছে ঝালিগাছি মোড়ে। আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজারহাট: রাজারহাট শিখরপুর এলাকায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক তরুণের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই ভাই বাইকে করে যাওয়ার সময় পিছন থেকে ধাক্কা মারে একটি চার চাকার গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের। রাজারহাট থানার বিশাল পুলিশ বাহিনী এরপর পৌঁছে যায় ঘটনাস্থলে।
News18
News18
advertisement

ঘটনাটি ঘটেছে ঝালিগাছি মোড়ে। আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘাতক গাড়িটিকে শেখরপুর মোড়ে আটকে এলাকার লোক অবরোধ করছে।

আরও পড়ুন: পুলিশের ট্রাফিক বুথের এ কার মৃতদেহ! ভয়াবহ ঘটনা ধূপগুড়িতে! যে দৃশ্য দেখা গেল, শিউরে উঠল এলাকার মানুষ

ধূপগুড়িতে ট্রাফিক পুলিশের অ্যাসিস্ট্যান্ট বুথ থেকে মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য ধূপগুড়িতে। ঘটনাস্থলে পুলিশ। ট্রাফিক পুলিশের অ্যাসিস্ট্যান্ট বুথের ভিতর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ধূপগুড়িতে। শুক্রবার সকালে ধূপগুড়ির থেকে জলপাইগুড়িগামী এশিয়ান হাইওয়ে ৪৮ নম্বর সড়কের মাঝখানে অবস্থিত জেলা পুলিশের ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বুথের ভিতরে এক ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

advertisement

প্রথমে এলাকাবাসীরা মনে করেছিলেন তিনি অসুস্থ হয়ে পড়ে রয়েছেন। তবে কিছুক্ষণ পর্যবেক্ষণের পর তারা বুঝতে পারেন ওই ব্যক্তি মারা গিয়েছেন। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমায় বহু মানুষ। এই ঘটনাকে কেন্দ্র করে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। জেলা পুলিশের তৈরি ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বুথটি কেন পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল? কীভাবে সেই বন্ধ ঘরের ভিতরে একজন ব্যক্তি মৃত অবস্থায় পড়ে থাকলেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্বামীর মৃত্যুর বিচার চেয়ে তালসারি থানায় FIR প্রিয়াঙ্কা সরকারের, পাশে টলিউডের তারকারা
আরও দেখুন

স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই ওই ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বুথটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল এবং তার তালা খোলা ছিল। সেই সুযোগে এক ভবঘুরে ব্যক্তি সেখানে বসবাস করতেন। এদিন সকালেই তাকে সেখানেই মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। যেখানে পুলিশের থাকার কথা, সেখানে কীভাবে ভবঘুরেরা বসবাস করছিলেন তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও ধূপগুড়ি শহরে পৌরসভার তরফে ভবঘুরেদের থাকার জন্য আলাদা করে ভবন নির্মাণ করা হয়েছে। তবুও তারা সেখানে না গিয়ে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথেই থাকছিলেন বলে অভিযোগ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Accident: ভয়াবহ দুর্ঘটনা রাজারহাটে! বাইক আরোহী দুই ভাইকে ধাক্কা গাড়ির, মর্মান্তিক মৃত্যু এক ভাইয়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল