TRENDING:

Abhishek Banerjee: ‘এরকম চললে সুপ্রিম রায়গুলিতে রাজনৈতিক ছাপ স্পষ্ট হয়ে যাবে’! পদ্মের সিলমোহর দেওয়া চিঠি পোস্ট করে কমিশনকে তোপ অভিষেকের

Last Updated:

Abhishek Banerjee: কেরালার নির্বাচনী কর্মকর্তার পুরনো চিঠিতে বিজেপির সিলমোহর নিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সোশ্যাল মিডিয়ায় ওই চিঠির ছবি পোস্ট করে মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত নির্বাচন প্যানেলে দেশের প্রধান বিচারপতির না থাকা নিয়ে প্রশ্ন তুললেন তিনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কেরালার নির্বাচনী কর্মকর্তার পুরনো চিঠিতে বিজেপির সিলমোহর থাকা প্রসঙ্গে সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সোশ্যাল মিডিয়ায় ওই চিঠির ছবি পোস্ট করে মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত নির্বাচন প্যানেলে দেশের প্রধান বিচারপতির না থাকা নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক৷ তাঁর দাবি, ‘এই ধারা চলতে থাকলে সুপ্রিম কোর্টের রায়গুলোতে রাজনৈতিক ছাপ স্পষ্ট হয়ে যাবে’৷
‘এই ধারা চললে সুপ্রিম কোর্টের রায়গুলোতে রাজনৈতিক ছাপ স্পষ্ট হয়ে যাবে’! পদ্মের সিলমোহর দেওয়া চিঠি পোস্ট করে কমিশনকে তোপ অভিষেকের
‘এই ধারা চললে সুপ্রিম কোর্টের রায়গুলোতে রাজনৈতিক ছাপ স্পষ্ট হয়ে যাবে’! পদ্মের সিলমোহর দেওয়া চিঠি পোস্ট করে কমিশনকে তোপ অভিষেকের
advertisement

অভিষেক বলেন, ‘‘ঠিক এই কারণেই বিচারিক কর্তৃত্বকে দুর্বল করা হয়েছে এবং ভারতের প্রধান বিচারপতিকে সিইসি (CEC) নির্বাচন প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে। যদি এই ধারা অব্যাহত থাকে, তবে সুপ্রিম কোর্টের রায়গুলোতে রাজনৈতিক ছাপ স্পষ্ট হয়ে উঠতে খুব বেশি সময় লাগবে না।

আরও পড়ুন: শাসন ব্যবস্থার বদল, পারমাণবিক হুমকি শেষ করা…‘অবাস্তব’! ইরান যুদ্ধে নতুন করে লাভ-ক্ষতির অঙ্ক কষছে আমেরিকা

advertisement

advertisement

যারা সংবিধান রক্ষার শপথ নিয়েছেন, তাঁরাই এখন সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে সংবিধানের মূল ভিত্তিকেই ক্ষুণ্ণ করছেন। এ একাধারে কর্তব্য ও গণতন্ত্র—উভয়েরই সঙ্গেই চরম বিশ্বাসঘাতকতা। আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামোর জন্য এ এক অত্যন্ত উদ্বেগজনক অধঃপতন!’’

সেরা ভিডিও

আরও দেখুন
SIR ইস্যু থেকে বিজেপির ইস্তেহার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন দিলীপ ঘোষ! জানুন
আরও দেখুন

প্রসঙ্গত, বিতর্কের শুরু সাত বছরের পুরনো নির্বাচন কমিশনের এক চিঠিকে কেন্দ্র করে৷ ২০১৯ সালের ১৯ মার্চের ওই চিঠিটি মুখ্য নির্বাচন কমিশনের দফতর থেকে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের পাঠানো হয়েছিল। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে সাত বছরের পুরনো ওই চিঠি৷ সোমবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়ার ওই চিঠি পোস্ট করে তোপ দাগেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। যদিও ওই পোস্ট মুছে ফের নতুন করে একটি পোস্ট করেন৷ যেখানে চিঠির তলায় বিজেপির নির্বাচনী প্রতীক ‘পদ্ম’ চিহ্নের সিলমোহর রয়েছে৷ নয়া পোস্টে নির্বাচন কমিশনকে দুষেছেন তৃণমূল নেত্রী মহুয়া৷ এবার ওই বিতর্কিত চিঠি নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷ কমিশন সূত্রের খবর, ২০১৯ সালের ওই ঘটনার জেরে সংশ্লিষ্ট আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: ‘এরকম চললে সুপ্রিম রায়গুলিতে রাজনৈতিক ছাপ স্পষ্ট হয়ে যাবে’! পদ্মের সিলমোহর দেওয়া চিঠি পোস্ট করে কমিশনকে তোপ অভিষেকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল