TRENDING:

Dengue: পুজোর মুখে ভয় ধরাচ্ছে ডেঙ্গি! দক্ষিণ দমদমে ফের মৃত্যু তরুণীর, এলাকায় বাড়ছে আতঙ্ক

Last Updated:

Dengue In West Bengal : পুজোর আগে ভয় ধরাচ্ছে ডেঙ্গি৷ আবারও ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু এক তরুণীর৷  এই নিয়ে দক্ষিণ দমদমে ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৭৷ যার ফলে ভয়ঙ্কর আতঙ্কিত এলাকার মানুষজন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দমদম: আবারও ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু এক তরুণীর সমাপ্তি মল্লিক(২০)৷ দক্ষিণ দমদম পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বেশ কয়েকদিন জ্বরে আক্রান্ত হয়ে নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল ওই তরুণী৷
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু তরুণীর
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু তরুণীর
advertisement

পরবর্তীতে রক্ত পরীক্ষা করালে ডেঙ্গি পজিটিভ রিপোর্ট আসে৷ এরপরেই তার চিকিৎসা চলছিল ওই বেসরকারি হাসপাতালে। গতকাল রাতে অবস্থার অবনতি হতেই আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে গভীর রাতে৷

আরও পড়ুন- ভয়ানক অবস্থা মুখের! বেঁকে যায় নাক, সার্জারির পর ‘কুৎসিত’ প্রিয়াঙ্কাকে দেখে আঁতকে উঠেছিলেন অনিল, তারপর…

আরও পড়ুন- কালো ‘এই’ বীজে লুকিয়ে রয়েছে অলৌকিক গুণ! জলে ভিজিয়ে খেলেই তরতর করে কমবে সুগার, কোলেস্টেরলেরও যম!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

বর্ষাকাল এলেই ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ বাড়তে থাকে৷ পাশাপাশি নানা ধরনের রোগও বেড়ে যায়৷ বিভিন্ন জায়গায় জল ও ময়লা জমে থাকার জন্যই ব্যাকটেরিয়া এবং ভাইরাল সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে। তেমনই পুজোর আগে ভয় ধরাচ্ছে ডেঙ্গি৷ প্রতিদিনই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর প্রকাশ্যে আসছে৷ আর তাতেই ভয়ে কাটা হচ্ছে সাধারণ মানুষ৷ এই নিয়ে দক্ষিণ দমদমে ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৭৷ যার ফলে ভয়ঙ্কর আতঙ্কিত এলাকার মানুষজন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Dengue: পুজোর মুখে ভয় ধরাচ্ছে ডেঙ্গি! দক্ষিণ দমদমে ফের মৃত্যু তরুণীর, এলাকায় বাড়ছে আতঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল