TRENDING:

SIR: ৯৬ বছরের শয্যাসায়ী বৃদ্ধাকে কেন ডাকা হল শুনানি কেন্দ্রে? মিনতি দত্তের বাড়িতে নির্বাচন কমিশন

Last Updated:

কেন ৩০ তারিখ তাকে শুনানি কেন্দ্রে আসতে হয়েছিল? সূত্রের খবর, দক্ষিণ কলকাতা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের থেকে জানতে চাইল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এসআইআর শুনানিতে ডেকে পাঠান হয় ৯৬ বছর বয়সী অশীতিপর বৃদ্ধা মিনতি দত্তকে৷ শয্যাসায়ী বৃদ্ধাকে কলকাতার রাসবিহারী বিধানসভা কেন্দ্রে ডাকা হয় শুনানির জন্য৷ এ নিয়ে নিউজ 18 বাংলা খবর দেখানোর পরেই নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। আজ, শুক্রবার বৃদ্ধা মিনতি দত্তের বাড়িতে যাচ্ছে নির্বাচন কমিশন৷
৯৬ বছরের শয্যাসায়ী বৃদ্ধাকে কেন ডাকা হল শুনানি কেন্দ্রে? মিনতি দত্তের বাড়িতে নির্বাচন কমিশন
৯৬ বছরের শয্যাসায়ী বৃদ্ধাকে কেন ডাকা হল শুনানি কেন্দ্রে? মিনতি দত্তের বাড়িতে নির্বাচন কমিশন
advertisement

কেন ৩০ তারিখ তাকে শুনানি কেন্দ্রে আসতে হয়েছিল? সূত্রের খবর, দক্ষিণ কলকাতা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের থেকে জানতে চাইল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। আগামী ৪ঠা জানুয়ারি তার বাড়িতে গিয়ে শুনানি করা হবে বলেও জানা গিয়েছে। কলকাতা দক্ষিণের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তার ছেলে গৌতম দত্তকে ইতিমধ্যেই তা জানিয়েছেন বলেই কমিশন সূত্রে খবর।

advertisement

আরও পড়ুন: গিগ কর্মীদের জন্য বড় সুখবর! ৯০ দিন কাজ করলে দিতে হবে সামাজিক সুরক্ষা, নয়া নিয়ম আনছে কেন্দ্র

আরও পড়ুন: র‍্যাগিং, যৌন হেনস্থা, মানসিক নির্যাতন…কলেজ ছাত্রীর মৃত্যু! হিমাচলের ঘটনায় অভিযুক্ত প্রফেসর-সহ ৩ সহপাঠী

advertisement

“শুনানির জন্য দেরি করা যাবে না। যত দ্রুত সম্ভব তার বাড়িতে যেতে হবে”৷ দক্ষিণ কলকাতার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে নির্দেশ নির্বাচন কমিশনের বলেই কমিশন সূত্রে খবর।

আরও পড়ুন: ব্রেন স্ট্রোকে আক্রান্ত ভোটারকে কেন আসতে হল শুনানি কেন্দ্রে? শিলিগুড়ির ঘটনায় তড়িঘড়ি রিপোর্ট তলব কমিশনের

শিলিগুড়ির নকশালবাড়িতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত ভোটারের শুনানি কেন্দ্রে আসা নিয়েও নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন৷ নিউজ 18 বাংলা খবর দেখানোর পরপরই এই ঘটনায় জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের রিপোর্ট তলব কমিশনের। সূত্রের খবর, দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

বুথ লেভেল অফিসারকে জানানোর পরেও কেন শারীরিকভাবে অসুস্থ সেই ভোটারকে শুনানি কেন্দ্র পর্যন্ত নিয়ে আসতে হল? বুথ লেভেল অফিসারের কী ভূমিকা ছিল? দার্জিলিং জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের থেকে রিপোর্ট চাওয়া হল।

বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR: ৯৬ বছরের শয্যাসায়ী বৃদ্ধাকে কেন ডাকা হল শুনানি কেন্দ্রে? মিনতি দত্তের বাড়িতে নির্বাচন কমিশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল