ঝাড়গ্রাম: পুজোর মণ্ডপে অদ্ভুত কাণ্ড। মহাষ্টমীর পুজো চলছে। আর সেই পুষ্পাঞ্জলি দিতে ভিড় জমিয়েছেন ভক্তরা। কিন্তু পুজো মণ্ডপে হঠাত্ই আগমণ এক হনুমানের।
advertisement
ঝাড়গ্রামের অরণ্য সুন্দরী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোতে হনুমান হাজির হনুমান। সেই নিয়ে শুরু হয়ে যায় মহা শোরগোল।
ভক্তরা ততক্ষণে পুষ্পাঞ্জলি দেওয়া শুরু করে দিয়েছেন। পুরোহিত অষ্টমীর পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করছেন। পুরোহত যেখানে বসেন, একেবারে সেখানে গিয়েই বসে হনুমানটি। যা দেখে সকলের চক্ষু চড়ক গাছ। ফুল বেলপাতা সামনে নিয়ে একদম পুরোহিতের সঙ্গেই বসে আছে হনুমান।