TRENDING:

Accident: নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল গাড়ি, একটুর জন‍্য প্রাণে বাঁচলেন চালক!

Last Updated:

Accident: প্রাণে বাঁচল চালক। ঘটনাটি জলপাইগুড়ি খরিয়া অঞ্চলের অন্তর্গত চেকপোস্ট এলাকার। বুধবার সকালে চেকপোস্ট এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায়। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: বরাত জোরে প্রাণে বাঁচল চালক। ঘটনাটি জলপাইগুড়ি খরিয়া অঞ্চলের অন্তর্গত চেকপোস্ট এলাকার। বুধবার সকালে জলপাইগুড়ি পানডাপাড়ার চেকপোস্ট এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায়।
দুর্ঘটনায় আহত এক 
দুর্ঘটনায় আহত এক 
advertisement

আরও পড়ুনঃ ডেঙ্গির আতঙ্ক বাড়ছে! জ্বরের সঙ্গে এই চারটে লক্ষণ হলেই আগে চিকিৎসকের কাছে যান

ঘটনার পর এলাকার বাসিন্দারা সেই চালককে দড়ি দিয়ে গাড়ির ভিতর থেকে টেনে বের করে। পৌঁছায় দমকল ও পুলিশ বাহিনী। এরপর পুলিশ ক্রেন এনে গাড়িটিকে থানায় নিয়ে যায়।

advertisement

View More

জানা গেছে, এদিন সকাল সাতটা নাগাদ জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি যাবার পথে চেকপোস্ট এলাকায় একটি লাল রঙের অলটো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায়। এরপর সেই গাড়িটির ভিতরে থাকা চালককে কোন‌ও মতে দড়ি দিয়ে বাইরে নিয়ে আসে এলাকার বাসিন্দারা। চালক অল্পবিস্তর জখম হন।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Accident: নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল গাড়ি, একটুর জন‍্য প্রাণে বাঁচলেন চালক!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল